AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Special Recipe: নবমীর রাতে অতিথিদের পাতে পড়ুক নিজের হাতে বানানো আমসত্ত্ব ক্ষীর রোল! রইল তার রেসিপি…

করোনা অতিমারি পরিস্থিতিতে লোকজনের ভিড়ের মধ্যে মিষ্টির দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী ও জিভে জল আনা একটি মিষ্টি।

Durga Puja Special Recipe: নবমীর  রাতে অতিথিদের পাতে পড়ুক নিজের হাতে বানানো আমসত্ত্ব ক্ষীর রোল! রইল তার রেসিপি...
আমসত্ত্ব ক্ষীর রোল
| Edited By: | Updated on: Oct 14, 2021 | 9:21 AM
Share

নবমীর শেষেই বিদায়ের সুর। আসছে বছর আবার হবে। এমন আশা নিয়েই ফের কাজের জগতে ব্যস্ততা শুরু হবে বাঙালির। করোনার জেরে দশমীর দিন বাড়ি বাড়ি গুরুজনদের প্রণাম করার চল এখন বিলীন। কিন্তু দশমীর দিন প্রত্যেক বাঙালির বাড়িতে অঢেল মিষ্টির মজুত থাকে। সারাদিন ধরে উত্‍সবের মেজাজে মাতোয়ারা থাকেন সকলেই। বিসর্জন শেষে মন কেঁদে উঠলেও সকলের সঙ্গে প্রাণ খুলে শ্রদ্ধা জানাতে, সম্মান ও ভালবাসার পরশ দিতে কুন্ঠাবোধ করেন না কেউই।

নবমীর দিন থেকেই মিষ্টির দোকানগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। করোনা অতিমারি পরিস্থিতিতে লোকজনের ভিড়ের মধ্যে মিষ্টির দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী ও জিভে জল আনা একটি মিষ্টি। আমসত্ত্ব ক্ষীরের রোল। খুব সহজ একটি রেসিপি। উপকরণও সামান্য। খুব কম সময়ের মধ্যে অসাধারণ মিষ্টির রেসিপি জানুন এখানে…

কী কী লাগবে

আমসত্ত্ব, ২০০ মিলি দুধ, গুড়ো দুধ, এলাচ গুড়ো, চিনি

কীভাবে করবেন

প্রথমে আমসত্ত্বের বার থেকে পাতলা পাতলা করে এক একটা ফিলেট বার করে নিয়ে রেখে দিতে হবে। কড়াইয়ে দুধ গরম করে তাতে অল্প অল্প করে গুড়ো দুধ মিশিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে ক্ষীর বানিয়ে নিতে হবে। ক্ষীরের মতো হয়ে গেলে তাতে এলাচ গুড়ো ও চিনি মিশিয়ে ভাল করে নেড়ে নিতে হবে। এরপর আমসত্ত্বের ফিলেটগুলোতে ক্ষীর ভরে রোল করে নিলেই তৈরি আমসত্ত্ব ক্ষীরের রোল।

আরও পড়ুন: Maha Ashtami 2021: অষ্টমীর দিন লুচি, ছোলার ডাল, সুজির হালওয়া খাওয়া হয় কেন? কারণটা জেনে নিন এখানে…

Follow Us
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন