AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watermelon-Mangoes: বাজার ছেয়েছে পাকা আম-তরমুজে, ফলে যে ভেজাল নেই বুঝবেন কীভাবে?

Summer Fruits: কার্বাইডের সাহায্যে আম পাকানো হচ্ছে। তরমুজে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে লাল রং। গরমকালের ফল ছাড়া আর কিছুই এ ঋতুর ভাল নয়। আর সেটাই যদি খারাপ বেরোয়, খাবেন কী? গাছপাকা ফল আর রাসায়নিক মেশানো ফল চেনা বেশ কঠিন।

Watermelon-Mangoes: বাজার ছেয়েছে পাকা আম-তরমুজে, ফলে যে ভেজাল নেই বুঝবেন কীভাবে?
| Updated on: May 09, 2024 | 3:07 PM
Share

বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, বাজারে গিয়ে মাথায় হাত দিতে হচ্ছে বাঙালিকে। বাজারে বেশিরভাগ শাকসবজিতেই ভেজাল। যে সব ফলের জন্য বাঙালি সারাবছর অপেক্ষা করে থাকে, সেই আম, তরমুজেও ভেজাল বেরোচ্ছে। কার্বাইডের সাহায্যে আম পাকানো হচ্ছে। তরমুজে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে লাল রং। গরমকালের ফল ছাড়া আর কিছুই এ ঋতুর ভাল নয়। আর সেটাই যদি খারাপ বেরোয়, খাবেন কী? গাছপাকা ফল আর রাসায়নিক মেশানো ফল চেনা বেশ কঠিন। তবে, বেশ কিছু বিষয় মাথায় রাখলে বাজার গিয়ে ভাল মানের আম, তরমুজ কিনতে পারবেন।

ভাল পাকা আম চিনবেন যে উপায়ে-

হলুদ রং দেখে আম কিনে নেওয়ার ভুল করবেন না। আম কেনার আগে একটু কেটে দেখে নিন। আমের খোসা ছাড়ানোর পর যদি দেখেন সবুজ আভা রয়েছে, বুঝবেন কার্বাইডের মতো রাসায়নিক পদার্থ দেওয়া হয়েছে আমে। আম কেনার আগে একটু কেটে দেখুন। হলুদ রং ধরেছে দেখলে মনে হয় আমটা পেকে গিয়েছে। কিন্তু বাড়ি ফিরে কেটে দেখেন যে আম টক। তাই কেনার সময় হাত দিয়ে আমের উপর চাপ দিন। চাপ দেওয়ার পর যদি নরম মনে হয়, বুঝবেন আমটা পেকে গিয়েছে। যদি তা নয়, ধরে নেবেন যে এটা কার্বাইড দিয়ে পাকানো হয়েছে।

বাজার থেকে আম কেনার পরও যাচাই করতে পারেন। আম কেনার পর ঘণ্টাখানেক জলে ডুবিয়ে রাখতেই হয়। এতে খোসায় থাকা সমস্ত ময়লা, রাসায়নিক ধুয়ে যায়। আম জলে ডোবানোর সময় যদি দেখেন আম ভেসে উঠছে, বুঝবেন, এতে ভেজাল রয়েছে। আর আম যদি জলে ডুবে যায়, বুঝবেন স্বাভাবিক ভাবেই ফল পেকেছে।

মিষ্টি তরমুজ চিনবেন যে উপায়ে-

তরমুজের প্রায় ৯০ শতাংশই জল। তাই তরমুজ যত পাকা হয়, তার জলীয় ভরও বেশি হবে। বৃন্ত থেকে তরমুজ ছিঁড়ে নেওয়ার পর আর ওজন বাড়ে না। তাই কেনার আগে নিজের হাতে মাপুন তরমুজের ওজন। যেটা ভারী হবে, সেটাই বুঝবেন যে রসালো। এছাড়া অনেকেই তরমুজ ঝাঁকিয়ে দেখেন কিংবা টোকা দেন তরমুজের গায়ে। এই কাজ করার সময় যদি উঁচু তারের মতো শব্দ হয়, বুঝবেন এতে রং দেওয়া হয়েছে। নিচু তারের মতো শব্দ হলে বুঝবেন তরমুজ পেকে গিয়েছে। এছাড়া তরমুজ কেটে দেখতে পারেন তরমুজের রং। গাঢ় রং হলে সেটা না খাওয়াই ভাল।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো