AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরমের দাবদাহে ট্যাঙ্কের জল হবে বরফের মতো ঠান্ডা! রইল ম্যাজিক টিপস

বিজ্ঞান বলে, সাদা রং তাপ প্রতিফলন করে। আপনার জলের ট্যাঙ্কটি যদি কালো বা গাঢ় রঙের হয়, তবে তা দ্রুত তাপ শোষণ করে জল গরম করে দেয়। এক্ষেত্রে ট্যাঙ্কের গায়ে সাদা এনামেল পেইন্ট করতে পারেন। আরও সস্তা সমাধান চাইলে চুন ও ফেভিকলের মিশ্রণ দিয়ে ট্যাঙ্কের বাইরের দিকে মোটা প্রলেপ দিন। এতে রোদের প্রতিফলন ঘটবে এবং জল ঠান্ডা থাকবে।

গরমের দাবদাহে ট্যাঙ্কের জল হবে বরফের মতো ঠান্ডা! রইল ম্যাজিক টিপস
Image Credit: AI
| Updated on: Mar 30, 2026 | 5:47 PM
Share

ভ্যাপসা গরম আর সূর্যের চড়া রোদ—এই দুইয়ের জাঁতাকলে জনজীবন ওষ্ঠাগত। বাইরে থেকে ঘেমে-নেয়ে বাড়ি ফিরে এক বালতি ঠান্ডা জলে স্নান করবেন, তারও উপায় নেই। কল খুললেই মনে হয় যেন ফুটন্ত গরম জল বেরোচ্ছে! ছাদে রাখা প্লাস্টিকের ট্যাঙ্কে সূর্যের তাপ সরাসরি পড়ায় জল এতটাই গরম হয়ে যায় যে, সেই জল গায়ে দেওয়া তো দূর, হাত দেওয়াই দায় হয়ে পড়ে। তবে চিন্তা নেই, কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতি কাজে লাগালেই আপনার বাড়ির জলের ট্যাঙ্ক থাকবে একদম ঠান্ডা। জেনে নিন সেই উপায়।

বাজারে ইনসুলেশন কভার বা জ্যাকেট কিনতে পাওয়া যায়, যা বিশেষ করে জলের ট্যাঙ্কের জন্যই তৈরি। তবে আপনি চাইলে ঘরোয়া উপায়েও এটি করতে পারেন। ট্যাঙ্কের চারপাশে থার্মোকলের শিট দিয়ে ভালো করে মুড়িয়ে দিন। এটি বাইরের তাপকে ভেতরে ঢুকতে বাধা দেবে। ফলে রোদের তেজ যতই থাকুক, ভেতরের জল তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে।

বিজ্ঞান বলে, সাদা রং তাপ প্রতিফলন করে। আপনার জলের ট্যাঙ্কটি যদি কালো বা গাঢ় রঙের হয়, তবে তা দ্রুত তাপ শোষণ করে জল গরম করে দেয়। এক্ষেত্রে ট্যাঙ্কের গায়ে সাদা এনামেল পেইন্ট করতে পারেন। আরও সস্তা সমাধান চাইলে চুন ও ফেভিকলের মিশ্রণ দিয়ে ট্যাঙ্কের বাইরের দিকে মোটা প্রলেপ দিন। এতে রোদের প্রতিফলন ঘটবে এবং জল ঠান্ডা থাকবে।

ট্যাঙ্কটি যদি সরাসরি রোদে থাকে, তবে তার ওপরে একটি শেড বা ছাউনি তৈরি করুন। বাঁশের চাটাই বা গ্রিন নেট ব্যবহার করে ট্যাঙ্কের ওপরে একটা আড়াল তৈরি করলে সরাসরি রোদ আর ট্যাঙ্কে পড়বে না। এতে জলের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

অনেক সময় ট্যাঙ্ক ঠান্ডা থাকলেও পাইপ দিয়ে আসার সময় জল গরম হয়ে যায়। কারণ প্লাস্টিকের পাইপগুলো রোদে গরম হয়ে থাকে। তাই পাইপগুলোকেও ইনসুলেশন টেপ বা পাটের দড়ি দিয়ে জড়িয়ে রাখলে কল দিয়ে বেরোনো জল অনেকটাই ঠান্ডা পাওয়া যাবে। এই সহজ পদ্ধতিগুলো আজই ট্রাই করে দেখুন। দেখবেন, বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করলেও আপনার স্নানের জল থাকবে একদম আরামদায়ক।

Follow Us