এপ্রিলে কারা লটারির টিকিট কাটলে ধন সম্পদ উপচে পড়বে? কাদের বিপদ?
বৃশ্চিক রাশি: এপ্রিলের একদম শুরুতে ছোটখাটো সুযোগ এলেও আসতে পারে, কিন্তু মাসের মাঝপথে বা শেষে লটারি কাটলে লোকসান নিশ্চিত। কুম্ভ রাশি: বড় অঙ্কের লটারি কাটতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। খুব ইচ্ছা হলে মাসের একেবারে শেষে সামান্য টাকা খরচ করে দেখতে পারেন।

নতুন অর্থবর্ষ মানেই চাকরিজীবীদের মনে একরাশ আশা-আশঙ্কা। মার্চ পেরিয়ে এপ্রিলে পা রাখতেই ইনক্রিমেন্ট আর প্রমোশনের অঙ্ক কষতে শুরু করেন অনেকে। তবে সবার ভাগ্যে তো আর মনের মতো বেতনবৃদ্ধি জোটে না! ঠিক এই জায়গাতেই আশার আলো দেখায় ‘লটারি’। ২০২৬ সালের এপ্রিল মাসে কার ভাগ্যে শিকে ছিঁড়বে আর কাদের জন্য অপেক্ষা করছে লোকসান? জ্যোতিষ শাস্ত্রের বিচারে উঠে এল চমকপ্রদ তথ্য।
যাঁরা লটারির টিকিট কাটতে পারেন (শুভ যোগ):
সিংহ রাশি: এপ্রিল মাসে আপনাদের জন্য প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টা লটারি কাটার জন্য সবথেকে শুভ।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ পয়া। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে মাসের যে কোনও দিন ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।
মকর রাশি: আপনাদের জন্য দারুণ আর্থিক যোগ রয়েছে। তবে সব সময় নয়, শুধুমাত্র এপ্রিলের মধ্যভাগে টিকিট কাটলে বড় প্রাপ্তির সম্ভাবনা আছে।
কন্যা রাশি: আপনাদের গ্রহের অবস্থান শুভ। খুব বড় অঙ্কের ঝুঁকি না নিয়ে কম দামি টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
ধনু রাশি: অর্থপ্রাপ্তির যোগ মন্দ নয়। তবে সাবধান, খুব বেশি টাকার টিকিট কাটবেন না। মাসের প্রথম দিকটা আপনার জন্য অনুকূল।
মীন রাশি: আপনাদের জন্য মাসের শুরুটা বেশ উজ্জ্বল। তবে মনে রাখবেন, মাসের মাঝামাঝি বা শেষ দিকে লটারি কাটলে হিতে বিপরীত হতে পারে।
যাঁরা লটারি থেকে দূরে থাকবেন (সতর্কবার্তা):
মেষ রাশি: এপ্রিলে আপনাদের আর্থিক অবস্থা খুব একটা সুবিধের নয়। লটারির টিকিট কাটলে টাকা নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি।
বৃষ রাশি: আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী থাকবে। তাই লটারি বা ফাটকা খেলা থেকে এই মাসে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।
বৃশ্চিক রাশি: এপ্রিলের একদম শুরুতে ছোটখাটো সুযোগ এলেও আসতে পারে, কিন্তু মাসের মাঝপথে বা শেষে লটারি কাটলে লোকসান নিশ্চিত।
কুম্ভ রাশি: বড় অঙ্কের লটারি কাটতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। খুব ইচ্ছা হলে মাসের একেবারে শেষে সামান্য টাকা খরচ করে দেখতে পারেন।
তুলা রাশি: আপনাদের প্রবল কোনও প্রাপ্তিযোগ নেই। বিশেষ করে মাসের শেষ দিকে লটারির ধারের কাছেও ঘেঁষবেন না।
কর্কট রাশি: আপনাদের জন্য লটারি ভাগ্য একেবারেই অনিশ্চিত। লাভ হতেও পারে, আবার সব ডুবতেও পারে। তাই পা ফেলার আগে অনেকবার ভাবুন।
