আয়ের চেয়ে বেশি ব্যায় হচ্ছে? এই জায়গায় রাখুন ভাঁড়, কপাল খুলবে
ভাঁড় কখনওই পুরোপুরি খালি রাখবেন না। অন্তত একটি পাঁচ টাকার কয়েন হলেও সবসময় তাতে ফেলে রাখুন। শূন্য পাত্র মানেই রিক্ততার আহ্বান। বাজারে গেলে লাল বা হলুদ রঙের মাটির ভাঁড় খোঁজার চেষ্টা করুন। এই রংগুলো সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক। ভাঁড়টির গায়ে ধুলো জমতে দেবেন না।

মাসের ১৫ তারিখ পেরোতে না পেরোতেই কি আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে? ভাবছেন, ‘এত টাকা আয় করছি, যাচ্ছে কোথায়?’ উত্তরটা হয়তো আপনার পরিশ্রমের অভাব নয়, বরং আপনার ঘরের কোণে লুকিয়ে থাকা বাস্তু দোষ। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির এই ২০২৬-এ দাঁড়িয়ে সঞ্চয় করা যখন পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ তখন জেনে নিন বাস্তু শাস্ত্র কি বলছে। সঞ্চয়ের কথা ভাবলে অনেকে প্রথমেই ডিজিটাল ওয়ালেট বা ফিক্সড ডিপোজিটের কথা ভাবেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনার ঘরের শ্রী ফেরাতে পারে ছোট্ট একটি মাটির ভাঁড়। তবে মনে রাখবেন, এটি কেবল একটি পাত্র নয়, এটি আপনার আর্থিক স্থিতিশীলতার একটি ‘এনার্জি সেন্টার’।
কুবেরের আশীর্বাদ পেতে কোথায় রাখবেন এই ভাঁড়?
বাস্তুশাস্ত্র মতে, ঘরের প্রতিটি দিকের একটি নিজস্ব ক্ষমতা রয়েছে। আপনি কি জানেন আপনার ভাঁড়টি ভুল দিকে রাখা থাকলে হিতে বিপরীত হতে পারে?
উত্তর দিক (The Money Corner): এটি ধনাধিপতি কুবেরের প্রিয় দিক। আপনার শোওয়ার ঘর বা ড্রয়িং রুমের ঠিক উত্তর দিকে মাটির ভাঁড়টি স্থাপন করুন। দেখবেন, অযথা খরচ কমতে শুরু করেছে।
পূর্ব দিক: যদি ঘরে নেতিবাচক শক্তি অনুভব করেন, তবে পূর্ব দিকে ভাঁড় রাখুন। এটি আপনার আর্থিক সিদ্ধান্তে স্বচ্ছতা আনবে।
সাবধান! ভুলেও দক্ষিণ বা পশ্চিম দিকে জমানোর পাত্র রাখবেন না। এতে জমানো টাকা জলের মতো খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ভাঁড় নিয়ে কী কী সতর্কতা মেনে চলবেন?
ভাঁড় কখনওই পুরোপুরি খালি রাখবেন না। অন্তত একটি পাঁচ টাকার কয়েন হলেও সবসময় তাতে ফেলে রাখুন। শূন্য পাত্র মানেই রিক্ততার আহ্বান।
বাজারে গেলে লাল বা হলুদ রঙের মাটির ভাঁড় খোঁজার চেষ্টা করুন। এই রংগুলো সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক।
ভাঁড়টির গায়ে ধুলো জমতে দেবেন না। মনে রাখবেন, লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে। বিশেষ করে রান্নাঘর বা বাথরুমের আশেপাশে এটি রাখা থেকে বিরত থাকুন।
