
৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে লিলকে এগিয়ে দেন বুরাক ইলমাজ (Burak Yilmaz)। (ছবি-লিল টুইটার)

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩মিনিটে) জর্জিনহোর পাস থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ (Christian Pulisic)। (ছবি-চেলসি টুইটার)

৭১ মিনিটের মাথায় ম্যাসন মাউন্টের পাস থেকে ব্লুজদের হয়ে দ্বিতীয় গোলটি করেন চেলসির অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা (Cesar Azpilicueta)। (ছবি-চেলসি টুইটার)

দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল চেলসি। (ছবি-চেলসি টুইটার)