AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fennel Seeds: মুখশুদ্ধি হোক বা ডিটক্স ওয়াটার—রোজ এই দানা খেলে আর অ্যান্টাসিডের দরকার নেই

Health Benefits: খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। আবার কেউ সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খান। যে ভাবেই মৌরি খান না কেন, এই ভেষজের আদৌ কি কোনও কাজে আসছে? চলুন জেনে নেওয়া যাক মৌরির উপকারিতা।

| Updated on: Aug 28, 2024 | 2:01 PM
Share
খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। আবার কেউ সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খান। যে ভাবেই মৌরি খান না কেন, এই ভেষজের আদৌ কি কোনও কাজে আসছে?

1 / 8
মুখশুদ্ধি হোক বা ডিটক্স ওয়াটার—মৌরি হজম স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। পেট ফোলা, বদহজম, গ্যাস-অম্বলের মতো সমস্যা থেকে মুক্তি দেয় মৌরি। 

2 / 8
মৌরি চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। মৌরির মধ্যে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এটি মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি মাড়ির স্বাস্থ্য বজায় রাখে।

3 / 8
মৌরির মধ্যে একাধিক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে। দীর্ঘস্থায়ী অসুখের ঝুঁকি কমাতে সহায়ক মৌরি।

4 / 8
অনেকেরই ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরে, বমি পায়, ক্লান্ত থাকে শরীরে। এগুলোকে মর্নিং সিকনেস বলে। গর্ভাবস্থায় অনেক মহিলাই এই সমস্যার মুখোমুখি হন। এই সময় মৌরির চা খেলে দারুণ উপকার মেলে।

5 / 8
সকালবেলা মৌরি ভেজানো জল বা চা খেলে শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায়। এতে লিভার ও কিডনির স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও কমে যায়।

6 / 8
নিয়মিত মৌরি ভেজানো জল বা চা খেলে আপনি ওবেসিটির হাত থেকেও মুক্তি পাবেন। ওজন কমাতে সাহায্য করে মৌরি। খাবার খাওয়ার পরও মৌরি চিবিয়ে খেলে এই উপকার পাবেন। 

7 / 8
মৌরির মধ্যে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। শারীরিক প্রদাহ ও অস্বস্তি কমাতে সাহায্য করে মৌরি। তাই রোজ সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খেতেই পারেন। আবার লাঞ্চের পরও মৌরি চিবোতে পারেন। 

8 / 8
Follow Us