Hypothyroidism: রোজ থাইরয়েডের ওষুধ খান? ভুলেও ছোঁবেন না এই ৫ খাবার, বিপদ ঘটে যাবে

Foods to avoid: ওজন বেড়ে যাওয়া কিংবা, চুল পড়া, ঘন ঘন সর্দি-কাশি, ব্রণ, অ্যানজাইটি—এগুলো থাইরয়েডের লক্ষণ। থাইরয়েডের সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী। থাইরয়েড ধরা পড়লে রোজ ওষুধ খেতেই হবে। আর এড়াতে হবে এই ৫ ধরনের খাবার। নাহলে বিপদে পড়বেন।

|

Aug 26, 2024 | 6:29 PM

1 / 8
ওজন বেড়ে যাওয়া কিংবা, চুল পড়া, ঘন ঘন সর্দি-কাশি, ব্রণ, অ্যানজাইটি—এগুলো থাইরয়েডের লক্ষণ। থাইরয়েডের সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী। 

ওজন বেড়ে যাওয়া কিংবা, চুল পড়া, ঘন ঘন সর্দি-কাশি, ব্রণ, অ্যানজাইটি—এগুলো থাইরয়েডের লক্ষণ। থাইরয়েডের সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী। 

2 / 8

থাইরয়েড ধরা পড়লে রোজ ওষুধ খেতেই হবে। দেহে থাইরয়েড হরমোনের ভারসাম্যকে বজায় রাখতে, ইমিউনিটি বৃদ্ধি করতে ওষুধ জরুরি। তবে, ওষুধ খেলে চলবে না।

3 / 8

থাইরয়েডের সমস্যায় রোগীকে খাওয়া-দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। এমন ৫টি খাবার রয়েছে, যা থাইরয়েডে একেবারেই খাওয়া উচিত নয়। এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়।

4 / 8

বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, সোয়াজাতীয় খাবার থাইরয়েডের রোগীদের এড়িয়ে যাওয়া উচিত নয়। এতে থাইরয়েডের ওষুধ ঠিক মতো কাজ করে না। সোয়াবিন, সোয়ার দুধ, টোফু এড়িয়ে চলুন।

5 / 8

বাঁধাকপি-ফুলকপির মতো সবজি থাইরয়েডের ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। থাইরয়েডের সমস্যায় ভুগলে কপি জাতীয় সবজির তরকারি এড়িয়ে চলুন।

6 / 8

প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার থাইরয়েডে ওজন বাড়াতে পারে এবং শারীরিক সমস্যা বাড়াতে পারে। এই ধরনের খাবারে নুন ও চিনির পরিমাণ অনেক বেশি থাকে।

7 / 8

থাইরয়েড থাকলে মিষ্টি খাওয়া কমিয়ে দিন। এমনকি চিনিও মেপে খান। থাইরয়েডের সমস্যায় ওজনকে বশে রাখা কঠিন। তাই মিষ্টিজাতীয় খাবার থেকে দূরে থাকুন।

8 / 8

থাইরয়েডের সমস্যায় অত্যধিক কফি ভুলেও খাবেন না। খালি পেটে কফি খাওয়ার ভুল করবেন না। এমনকি থাইরয়েডের ওষুধ খাওয়ার আগে ও পরে আধ ঘণ্টার মধ্যে কফি খাবেন না।

Loading...
Unable to load recommendations.
Follow Us