Thomas Cup Final 2022: কোন পথে থমাস কাপের ফাইনালে পৌঁছল ভারত?

আজ, রবিবার থমাস কাপের ফাইনালে (Thomas Cup Final) ইন্দোনেশিয়ার (Indonesia) বিরুদ্ধে নামবে ভারত (India)। তার আগে জেনে নিন, ৭৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোন পথে থমাস কাপের ফাইনালে উঠেছে ভারত...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 15, 2022 | 10:54 AM

1 / 5
গ্রুপ পর্বে 'সি'-গ্রুপে ছিল ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানিকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। (ছবি-ব্যাডমিন্টন ফটো)

গ্রুপ পর্বে 'সি'-গ্রুপে ছিল ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানিকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। (ছবি-ব্যাডমিন্টন ফটো)

2 / 5

জার্মানিকে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানে ওড়ানোর পর 'সি' গ্রুপের দ্বিতীয় ম্যাচে কানাডাকেও ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্তরা। (ছবি-ব্যাডমিন্টন ফটো)

3 / 5

তবে দুটো দুর্দান্ত জয়ের পর 'সি' গ্রুপের তৃতীয় ম্যাচে চাইনিজ তাইপেইয়ের কাছে ২-৩ ব্যবধানে হেরেছিল ভারত। (ছবি-ব্যাডমিন্টন ফটো)

4 / 5

কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ ও পাঁচ বারের চ্যাম্পিয়ন মালেশিয়াকে প্রণয় ম্যাজিকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। (ছবি-ব্যাডমিন্টন ফটো)

5 / 5

সেমিফাইনালে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে ৭৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে উঠেছে ভারত। (ছবি-ব্যাডমিন্টন ফটো)

Loading...
Unable to load recommendations.
Follow Us