
টি-২০ সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিল শ্রীলঙ্কা। ভারতের টার্গেট ছিল ১৪৭। ১৯ বল বাকি থাকতেই ১৪৮ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। ৬ উইকেটে তৃতীয় ম্যাচ জেতার পাশাপাশি দীপরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করে দেয় রোহিতের ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

ধর্মশালায় তৃতীয় টি-২০ ম্যাচে জেতার পর টানা ১২টি টি-২০ ম্যাচে জেতার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। যা বিশ্বরেকর্ডের সমান। ভারতের আগে এই রেকর্ড ছিল শুধুমাত্র আফগানিস্তানের। শ্রীলঙ্কার আগে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউতে প্রথম টি-২০ ম্যাচে ৬২ রানে জিতেছিল ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

ধর্মশালায় দ্বিতীয় ম্যাচে রোহিতের ভারত ৭ উইকেটে হারিয়েছিল শানাকার শ্রীলঙ্কাকে। (ছবি-বিসিসিআই টুইটার)