
৫ বছর বয়স থেকেই আন্তোনেলা চিনতেন মেসিকে। বন্ধু লুকাস স্কাগলিওর মধ্য দিয়ে আন্তোনেলার সঙ্গে আলাপ হয় মেসির। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইন্সটাগ্রাম)

মেসি-আন্তোনেলার ছেলেবেলার প্রেম পরিণতি পায় ২০১৭ সালে। আর্জেন্টিনায় নিজের শহর রোজারিওতে আন্তোনেলাকে বিয়ে করেন মেসি। তাঁদের বিয়ে ‘ওয়েডিং অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইন্সটাগ্রাম)

৫ বছর পূর্ণ হতে চলেছে মেসি-আন্তোনেলার বিবাহিত জীবনের। এই জুটিকে নিয়ে চর্চার শেষ নেই। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইন্সটাগ্রাম)

মেসির প্রথম ভালোবাসা ফুটবল, দ্বিতীয় ভালোবাসা আন্তোনেলা। ফুটবলের ফাঁকে সময় পেলেই নিজের দ্বিতীয় ভালোবাসার সঙ্গে একান্তে সময় কাটান মেসি। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইন্সটাগ্রাম)

মেসি-আন্তোনেলার বর্তমানে তিন সন্তান রয়েছে। স্ত্রী আন্তোনেলা এবং তিন সন্তান থিয়াগো (Thiago), মাত্তেও (Matteo) এবং সিরোকে (Ciro) নিয়ে সুখের সংসার আর্জেন্টাইন সুপারস্টারের। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইন্সটাগ্রাম)