
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে ব্যক্তিগত জেট থেকে নেমে আসার একটি ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, কোহলি এবং অনুষ্কা যে প্রাইভেট জেটটি ব্যবহার করেন তার মূল্য প্রায় ১২৫ কোটি টাকা। বিরাট এবং অনুষ্কা সফরের সময় ভ্রমণের জন্য একটি Cessna 680 Citation Sovereign Jet বেছে নিয়েছেন। (ছবি-টুইটার)

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি শুধু ভারতেই নয় বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটারের মধ্যে একজন। রিপোর্ট অনুসারে, সিএসকের অধিনায়ক একটি ব্যক্তিগত জেটের মালিক। সেটির মূল্য ২৬০ কোটি টাকা। (ছবি-টুইটার)

জানা গিয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও একটি প্রাইভেট জেটের মালিক। যেটার দাম ২৬০ কোটি টাকা কিন্তু এই খবরটি যাচাই করা সম্ভব হয়নি। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তিনি জানান, তিনি তেন্ডুলকরের সঙ্গে একটি ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছিলেন। (ছবি-টুইটার)

রিপোর্ট অনুযায়ী, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবও একটি প্রাইভেট জেটের মালিক। তবে কপিল দেবের প্রাইভেট জেটের দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এবং কপিল নিজেও এই বিষয়ে কখনও কিছু প্রকাশ্যে বলেননি। (ছবি-টুইটার)