AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI, IPL 2024: ট্রাফিক জ্যামে আটকে MI টিম, পথ দেখানো সানির জন্য হাততালি রোহিতদের

Watch Video: আর মাত্র কয়েক ঘণ্টা পর জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। এক বার ভাবুন তো তার আগে যদি রোহিত-হার্দিকরা স্টেডিয়ামে না পৌঁছতে পারেন, তা হলে কী হবে? সঠিক সময়ে ম্যাচ শুরু হবে তো? এই পরিস্থিতিতে রোহিতদের উদ্ধারকর্তা হলেন সানি।

MI, IPL 2024: ট্রাফিক জ্যামে আটকে MI টিম, পথ দেখানো সানির জন্য হাততালি রোহিতদের
MI, IPL 2024: ট্রাফিক জ্যামে আটকে MI টিম, পথ দেখানো সানির জন্য হাততালি রোহিতদেরImage Credit: BCCI
| Updated on: Apr 22, 2024 | 6:16 PM
Share

কলকাতা: সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে কে না চায়! সকলেই এমনটা চান। কিন্তু ট্রাফিক জ্যাম অনেককে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে দেয় না। আর এই ট্রাফিক জ্যাম তো কারও হাতে থাকে না। এ বার জয়পুরের রাস্তায় যানজটে আটকে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) টিম বাস। আর মাত্র কয়েক ঘণ্টা পর জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। এক বার ভাবুন তো তার আগে যদি রোহিত-হার্দিকরা স্টেডিয়ামে না পৌঁছতে পারেন, তা হলে কী হবে? সঠিক সময়ে ম্যাচ শুরু হবে তো? এই পরিস্থিতিতে রোহিতদের উদ্ধারকর্তা হলেন সানি।

মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ১৮ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জয়পুরে ট্রাফিক জ্যামে আটকে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাস। সেই সময় সানি নাম ও ৭ নম্বর লেখা জার্সি পরা এক ব্যক্তি সাহায্য়ের হাত বাড়িয়ে দেন রোহিত-সূর্যদের দিকে। রাস্তার মধ্যে থাকা বেশ কয়েকটি গাড়িকে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের সামনে থেকে সরে যেতে সাহায্য করেন তিনি। সেই সময় গাড়িতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা সানির জন্য হাততালি দেন। ভেতর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার আবার বলেন, ‘ভালো ভালো সানি, খুব ভালো।’ এরপর মুম্বইয়ের টিম বাস সামনে এগিয়ে যায়। ভিডিয়োটির ক্যাপশনে MI টিমের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘দিল জিত লিয়া সানি ভাই।’

এক ঝলকে দেখে নিন ট্রাফিক জ্যামে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাস আটকে যাওয়ার সেই ভিডিয়োটি —

এই ঘটনায় অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা বেশি চিন্তা করবেন না। কারণ, এটি সম্ভবত রবিবার সন্ধের ঘটনা। হয়তো ম্যাচের আগের দিন অনুশীলন করে টিম হোটেলে ফিরছিলেন মুম্বইয়ের ক্রিকেটাররা। কারণ, ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে সেই সময় রাত ছিল। আর ভিডিয়োটি বিকেল ৩টে ৫২ মিনিট নাগাদ এমআই X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?