AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: ৬, ৪, ৪, ৬, ৪, ৪! ইডেনের তাপমাত্রা বাড়িয়ে তাণ্ডব KKR-এর ফিল সল্টের

Phil Salt: ইডেন গার্ডেন্সে চলছে কেকেআর ও আরসিবির ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে কেকেআরকে। বিরাট-ডু'প্লেসিদের বিরুদ্ধে নাইটদের ইনিংস শুরু হতেই ধামাকা দেখা গেল ফিল সল্টের ব্যাটে। শুরু থেকেই অনবদ্য ছন্দে ছিলেন তিনি। এক ওভারে তো চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন তিনি।

KKR, IPL 2024: ৬, ৪, ৪, ৬, ৪, ৪! ইডেনের তাপমাত্রা বাড়িয়ে তাণ্ডব KKR-এর ফিল সল্টের
KKR, IPL 2024: ৬, ৪, ৪, ৬, ৪, ৪! ইডেনের তাপমাত্রা বাড়িয়ে তাণ্ডব KKR-এর ফিল সল্টেরImage Credit: BCCI
| Updated on: Apr 21, 2024 | 4:43 PM
Share

কলকাতা: রবি-বিকেলে ইডেনের তাপমাত্রা হঠাৎ করেই বাড়িয়ে দিলেন কেকেআরের (KKR) ওপেনার ফিল সল্ট (Phil Salt)। আসল তাপমাত্রা ৪২ ডিগ্রি। কিন্তু শহরজুড়ে দহন জ্বালা এমনই যে, তাপমাত্রা মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মারাত্মক গরমে টেকা দায় হয়ে উঠেছে। তাও রোদ-গরম উপেক্ষা করেই দর্শকরা ক্রিকেটের নন্দনকাননে ভিড় জমিয়েছে। এই পরিস্থিতিতে ইডেনে চলছে কেকেআর ও আরসিবির (KKR vs RCB) আইপিএল (IPL) ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে কেকেআরকে। ইনিংস শুরু হতেই ধামাকা দেখা গেল ফিল সল্টের ব্যাটে। শুরু থেকেই অনবদ্য ছন্দে ছিলেন তিনি। এক ওভারে তো চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন নাইট ওপেনার।

আরসিবির হয়ে বোলিং ওপেন করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে নাইটদের ইনিংসের সূচনা করেন ফিল সল্ট। এরপর কেকেআরের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন লকি ফার্গুসন। ওই ওভারে একাই ফিল সল্ট ২৮ রান তোলেন। চতুর্থ ওভারের প্রথম ডেলিভারিতে ছয় মারেন সল্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দু’টি চার মারেন নাইট ওপেনার। এরপর ওই ওভারের চতুর্থ বলে আরও একটি ছয় মারেন সল্ট। সবশেষে আরও ২টি চার মেরে ওভার শেষ করেন কেকেআরের ডান হাতি ব্যাটার।

ফিল সল্ট তাণ্ডব শুরু করেছিলেন ঠিকই, কিন্তু পাওয়ার প্লের মধ্যে মহম্মদ সিরাজ তাঁকে থামিয়ে দিলেন। ১৪ বলে ৪৮ রান করে মাঠ ছাড়তে হয় ফিল সল্টকে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সিরাজ তুলে নেন সল্টের উইকেট। বড় শট মারতে গিয়েছিলেন সল্ট। ডিপ মিড উইকেটে ক্যাচ নেন রজত পাতিদার। উল্লেখ্য, চলতি আইপিএলে এই নিয়ে ৭টি ম্যাচে নাইট ওপেনার ফিল সল্ট করেছেন যথাক্রমে – ৫৪, ৩০, ১৮, ০, ৮৯, ১০ ও ৪৮ রান।

Follow Us