AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: বাবা ক্যান্সারে আক্রান্ত, দল ছেড়ে বাড়ি ফিরলেন রিঙ্কু সিং!

কেকেআরের ক্রিকেটারের বাবা খানচাঁদ সিং দূরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত। গত বছরই তাঁর ক্যান্সার ধরা পড়ে। গত কয়েক দিনে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়েছে। একটি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে রিঙ্কুর বাবাকে।

Rinku Singh: বাবা ক্যান্সারে আক্রান্ত, দল ছেড়ে বাড়ি ফিরলেন রিঙ্কু সিং!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 2:04 PM
Share

কলকাতা: বিশ্বকাপে শেষ চারের পথ কি কঠিন? এই পাহাড়প্রমাণ প্রশ্নের সামনে যখন দাঁড়িয়ে সূর্যকুমার যাদবের দল, তখন জোরালো ধাক্কা খেতে হল তাদের। একাদশের এক ক্রিকেটার, যাঁকে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে, সেই তিনিই দল ছেড়ে বেরিয়ে গেলেন। কাল, বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচ শুধু জিতলে হবে না। রান রেট বাড়াতে হবে। অর্থাৎ আগ্রাসী মোডে ব্যাটিং করতে হবে। টপ অর্ডারকে দ্রুত রান তুলে চাপে ফেলতে হবে। বাকি কাজ সারতে হবে বোলারদের। এই পরিস্থিতিতে বাবার অসুস্থতার জন্য চেন্নাই থেকে সোজা বাড়ি ফিরে গেলেন রিঙ্কু সিং।

কেকেআরের ক্রিকেটারের বাবা খানচাঁদ সিং দূরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত। গত বছরই তাঁর ক্যান্সার ধরা পড়ে। গত কয়েক দিনে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়েছে। একটি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে রিঙ্কুর বাবাকে। তাই বাবাকে দেখতে ফিরে গিয়েছেন রিঙ্কু।। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চেন্নাইতে গোটা দলের প্র্যাক্টিস করেছে। সেখানে দেখা যায়নি রিঙ্কুকে। যদিও তাঁর বাড়ি ফেরা নিয়ে BCCI-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি কবে টিমের সঙ্গে যোগ দেবেন, তাও নিশ্চিত নয়।

টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য রিঙ্কু সিং। তিনি বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই খেলছেন। যদিও ব্যাট হাতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি। তবে ফিনিশারের ভূমিকাতেই তাঁকে নিয়মিত নামানো হয়েছে। রিঙ্কুও ওই জায়গায় খেলতে অভ্যস্ত। ফলে রান না পেলেও দল তাঁর পাশে ছিল। কিন্তু হঠাৎ করে বাবার শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি বাড়ি ফেরায় রিঙ্কুর জায়গায় কাকে খেলানো হবে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে দলকে। এমনিতেই ভারতের টপ অর্ডার রানের মধ্যে নেই। অভিষেক শর্মার বদলে সঞ্জু স্যামসনকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। অক্ষরকেও দলে ফেরানো হতে পারে। রিঙ্কু থাকলে হয়তো লোয়ার অর্ডারে ভারতের ব্যাটিং কিছুটা নির্ভরতা পেত। তাঁর বদলে কাকে খেলানো হবে, তাই ভাবছেন সূর্য-গৌতমরা।