Shakib Al Hasan : ফিরছেন শাকিব, মামলার নথি জমা বাংলাদেশ সরকারকে!
২০২৪ সালের পর আর দেশের জার্সিতে খেলেননি শাকিব। এরপরেই ঘটে বহুল বিখ্যাত জুলাই বিপ্লব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ও আবু সঈদের মৃত্যুর পর বিপ্লব চরমে ওঠে। গোটা যুবসমাজের রাস্তায় নেমে আন্দোলন বিশ্বের চোখে একটা চমকপ্রদ বিষয় হয়ে উঠেছিল। হাসিনার দেশত্যাগের পর ও আওয়ামী লিগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি শাকিব।

কলকাতা : সব ঠিক থাকলে খুব শীঘ্রই মাঠে নামতে চলেছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সাকিবকে যত জলদি সম্ভব মাঠে ফেরাতে। বোর্ড ইতিমধ্যেই সাকিবের বিরুদ্ধে দায়ের করা সব মামলার নথি সরকারের কাছে জমা দিয়েছে। প্রসঙ্গত, সদ্যই নির্বাচন হয়েছে পড়শি দেশে। মহম্মদ ইউনুসের বদলে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তারেক রহমান। তারপর থেকেই যেন সব সমস্যার সমাপ্তি চাইছে বাংলাদেশে নব্য নির্বাচিত সরকার।
২০২৪ সালের পর আর দেশের জার্সিতে খেলেননি শাকিব। এরপরেই ঘটে বহুল বিখ্যাত জুলাই বিপ্লব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ও আবু সঈদের মৃত্যুর পর বিপ্লব চরমে ওঠে। গোটা যুবসমাজের রাস্তায় নেমে আন্দোলন বিশ্বের চোখে একটা চমকপ্রদ বিষয় হয়ে উঠেছিল। হাসিনার দেশত্যাগের পর ও আওয়ামী লিগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি শাকিব। আওয়ামী লিগের সাংসদও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা চলছে বাংলাদেশের আদালতে। গ্রেফতারের আশঙ্কায় আর দেশে ফেরেননি শাকিব। সম্প্রতি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শাকিব ও মাশরাফির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের নথি বাংলাদেশের সরকারের কাছে পাঠানো হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, যত জলদি তাঁদের মামলার নিষ্পত্তি করার। বাংলাদেশ সরকার চায়, শাকিব ও মাশরাফিকে আবার মাঠে ফেরার সুযোগ করে দিতে। শাকিবের মতো মাশরাফিও আওয়ামী লিগের সাংসদ ছিলেন। জুলাই বিপ্লবের পর তাঁকেও আর জনসমক্ষে দেখা যায়নি। আমিনুলের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত মামলার নথি তৈরী করে পাঠানো হয়েছে সরকারের কাছে।
বাংলাদেশে ক্রিকেট দলের ‘পোস্টার বয়’ বলা হয় শাকিব আল হাসানকে। দেশের জার্সিতে সবথেকে সফল ক্রিকেটারের মধ্যে তিনি একজন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গোঁয়ার্তুমির জন্য বাদ পড়েছে বাংলাদেশ। এরপর থেকেই তাদের উপর আগ্রহ হারিয়েছে জনতা। ফলে, শাকিবকেই হাতিয়ার করে দর্শকসংখ্যা বাড়াতে চায় বিসিবি। ২০২৭ সালেই রয়েছে একদিনের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশকে আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০ দলের মধ্যে থাকতে হবে। সেই জন্য শাকিবই ভরসা ‘টাইগার্স’দের।
