AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OTT Ban: ব্যান করে দেওয়া হল ৫টি OTT প্ল্যাটফর্ম, আর দেখতে পাবেন না এই কনটেন্ট

IT Ministry: ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী শিশুরা যাতে কোনওভাবে প্রাপ্তবয়স্ক কোনও কনটেন্ট দেখতে না পায়, তার জন্য "অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট"-র নির্দেশ জারি করেছে। প্রসঙ্গত, এর আগেও একাধিক ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছিল আপত্তিজনক কনটেন্টের জন্য।

OTT Ban: ব্যান করে দেওয়া হল ৫টি OTT প্ল্যাটফর্ম, আর দেখতে পাবেন না এই কনটেন্ট
প্রতীকী চিত্র।Image Credit: recep-bg/E+/Getty Images
| Updated on: Feb 25, 2026 | 2:20 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রের কড়া নির্দেশ, বন্ধ করা হল পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম। অশ্লীল বিষয়বস্তু পরিবেশনের জন্য পাঁচটি ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার ঘোষণা করা হল। এমনটাই সরকারি সূত্রে খবর। কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম ব্যান হল?

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের তরফে অনলাইন স্ট্রিমিং কনটেন্টকে তথ্য় সম্প্রচার আইনের অধীনে আনতেই এই পদক্ষেপ করেছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুডএক্সভিআইপি (MoodXVIP) , কোয়েল প্লেপ্রো (Koyal Playpro), ডিজি মুভিপ্লেক্স (Digi Movieplex), ফিল (Feel ) ও জুগনু (Jugnu) – এই পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মকে ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে। এই অ্যাপগুলি আর ব্যবহার বা দেখা যাবে না।

২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী শিশুরা যাতে কোনওভাবে প্রাপ্তবয়স্ক কোনও কনটেন্ট দেখতে না পায়, তার জন্য “অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট”-র নির্দেশ জারি করেছে।

প্রসঙ্গত, এর আগেও একাধিক ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছিল আপত্তিজনক কনটেন্টের জন্য। ২০২৪ সালে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ ও ৫৭টি ওয়েবসাইটকে নিষিদ্ধ করা হয়েছিল।