AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: ইংল্যান্ডের জয়ে ভেস্তে গেল ভারত-পাক সেমিফাইনালের সম্ভাবনা!

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ ১এর শীর্ষ দল মুখোমুখি হবে গ্রুপ ২এর দ্বিতীয় টিমের সঙ্গে। অন্য সেমিফাইনালে খেলবে গ্রুপ ২এর শীর্ষ দল ও গ্রুপ ১এর দ্বিতীয় হয়ে ওঠা দলের সঙ্গে। যে হেতু ইংল্যান্ড গ্রুপ ২এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে, ফলে পাকিস্তান যদি দ্বিতীয় হয়, তাদের মুখোমুখি হবে গ্রুপ এ-র শীর্ষ দলের সঙ্গে। সে সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। ফলে ভারত যদি গ্রুপ ১ থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করেও পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে দেখা হওয়ার সুযোগ নেই বললেই চলে।

T20 World Cup: ইংল্যান্ডের জয়ে ভেস্তে গেল ভারত-পাক সেমিফাইনালের সম্ভাবনা!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 2:16 PM
Share

কলকাতা: বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ভারত–পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা আর রইল না। সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারের পর স্পষ্ট হয়ে গিয়েছে যে শেষ চারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভবনা আর নেই। অন্তত সেমিফাইনালে নয়। এখন কেবল ফাইনালেই দুই দলের দেখা হতে পারে। যদি দু’দলই নিজেদের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে পারে। সুপার এইটের ম্যাচে হ্যারি ব্রুকের সেঞ্চুরির ফলে ইংল্যান্ড জয় তুলে নেয়। গ্রুপ ২এর শীর্ষস্থানে থেকে সেমিফাইনালেও নিজেদের জায়গা নিশ্চিত করে। এই জয়ের ফলে পাকিস্তানের সম্ভাবনা কার্যত শেষ। তাদের ঝুলিতে এখন মাত্র এক পয়েন্ট। যা এসেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে। পাকিস্তানের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ জিতলে তারা সর্বোচ্চ তিন পয়েন্টে পৌঁছতে পারবে। সে ক্ষেত্রে গ্রুপে রানার্স হওয়ার সামান্য সম্ভাবনা থাকবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ ১এর শীর্ষ দল মুখোমুখি হবে গ্রুপ ২এর দ্বিতীয় টিমের সঙ্গে। অন্য সেমিফাইনালে খেলবে গ্রুপ ২এর শীর্ষ দল ও গ্রুপ ১এর দ্বিতীয় হয়ে ওঠা দলের সঙ্গে। যে হেতু ইংল্যান্ড গ্রুপ ২এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে, ফলে পাকিস্তান যদি দ্বিতীয় হয়, তাদের মুখোমুখি হবে গ্রুপ এ-র শীর্ষ দলের সঙ্গে। সে সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। ফলে ভারত যদি গ্রুপ ১ থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করেও পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে দেখা হওয়ার সুযোগ নেই বললেই চলে। অন্যদিকে ভারতের অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। গ্রুপ ১এ তে তারা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে। ভারতের সামনে আছে এখন জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে উঠতে হলে এই দুটি ম্যাচেই জয় পেতে হবে ভারতকে।

তবে ভারতের নেট রান রেট বর্তমানে -৩.৮০০, যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে সেমিফাইনালে ওঠার জন্য়ে। ফলে প্রতিযোগিতা এখন চরমে। বর্তমানে প্রতিটি বল, প্রতিটি রানই হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, ক্রিকেটপ্রেমীদের স্বপ্নের ভারত–পাক সেমিফাইনাল আর হচ্ছে না। এখন নজর থাকবে, দু’দল কি শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাতে পারে। ও আরো একটি মহারণ ম্য়াচ কি উপহার দিতে পারে?