AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Qualifier 2, GT vs RR highlights: শুবমানের ‘বৈভবপ্রাপ্তি’, রবিবার ফাইনালে কোহলিদের মুখোমুখি গুজরাট!

RR vs GT Scorecard: আইপিএল আগে লোকে দেখতেন কোহলি, ধোনি, রোহিত, রাসেলের জন্য। এখন তাঁদের বদলে জায়গা পাচ্ছে বৈভব। লোকে রীতিমতো তাঁকে দেখার জন্য জিওহটস্টার খুলছে। আজ না হয় রাজস্থান ৭ উইকেটে হেরে গিয়েছে, কিন্তু তাদের এই লড়াই মনে থাকবে বহুদিন।

IPL 2026 Qualifier 2, GT vs RR highlights: শুবমানের 'বৈভবপ্রাপ্তি', রবিবার ফাইনালে কোহলিদের মুখোমুখি গুজরাট!
শুবমানের ব্যাটে ফাইনালে গুজরাট টাইটান্স!Image Credit: PTI
| Edited By: | Updated on: May 29, 2026 | 11:59 PM
Share

নিউ চণ্ডীগড়: দৃশ্য ১ – আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গোটা মাঠ তাঁকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিচ্ছে। দেখে কে বলবে, আউট হয়ে ফেরা ব্যাটারের বয়স মাত্র ১৫? আইপিএলে (IPL 2026) ক্রমাগত দুরন্ত ফর্মে খেলছেন এই বিহারের বালক।

দৃশ্য ২ – ম্যাচ ততক্ষনে শেষ। বৈভবের মুখে ঢাকা দেওয়া টুপি। এবারের বারেও হল না। অপেক্ষা আরও বাড়ল। বিধ্বংসী ফর্মে থেকেও এবারে ট্রফির স্বাদ পেলেন না রাজস্থানের বৈভব। এমনকি ডাগআউটে বসেও কাঁদতে দেখা গেল তাঁকে। স্বাভাবিক, এত ভাল খেলার পরেও সাফল্য না পেলে কান্না তো পাবেই।

এই দুটো জিনিস বলার একটাই কারণ। আইপিএল আগে লোকে দেখতেন কোহলি (Virat Kohli), ধোনি (MS Dhoni), রোহিত (Rohit Sharma), রাসেলের (Andre Russell) জন্য। এখন তাঁদের বদলে জায়গা পাচ্ছে বৈভব। লোকে রীতিমতো তাঁকে দেখার জন্য হটস্টার খুলছে। আজ না হয় রাজস্থান (Rajasthan Royals) ৭ উইকেটে হেরে গিয়েছে, কিন্তু তাদের এই লড়াই মনে থাকবে বহুদিন।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক গিল। শুরুতেই সাফল্য পেয়েছিলেন সিরাজ। ১০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। যশস্বী (২) ও জুরেল (৭) শুরুতেই আউট হয়ে যাওয়ায় আজ ৪ নম্বরে নেমেছিলেন জাদেজা। তিনি আহত হয়ে ফিরতেই আবার ধস রাজস্থান শিবিরে। রিয়ান (১১), দাসুন শনাকা (৩), আর্চার (৭) ব্যর্থ। কিন্তু যাঁর কথা না বললেই নয়, তিনি বৈভব সূর্যবংশী। আজ আউট হলেন ৯৬ রানে। গত ম্যাচে করেছিলেন ৯৭। দুই ম্যাচেই একই জায়াগায় তাঁর ক্যাচ ধরলেন ফিল্ডার। শুরুতে আক্রমণ করলেও পরে নিজের ইনিংস স্লো করেছিলেন বৈভব। আজ তাঁর ৪৬ বলে ৯৭ রান যথেষ্ট আত্মবিশ্বাস জুগিয়েছিল রাজস্থানের। যদিও দোনোভান ফেরেইরার ১১ বলে ৩৮ রানের ইনিংস না হলে রাজস্থান আজ ২১৪ রানের মাত্রা পার করে না। ২ উইকেট পেলেন রাবাডা ও হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন সাই সুদর্শন (৫৮) ও গিল (১০৪)। ১৩ ওভারের মধ্যেই গুজরাটের স্কোর ছিল ১৬৭। এই ১৬৭ রানের পার্টনারশিপই গুজরাটকে তুলল ফাইনালে। আজকেও হিট উইকেট হয়ে আউট হলেন সুদর্শন। আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। তাঁদের উইকেটের পর বাটলার (৯ নট আউট) ও রাহুল তেওয়াটিয়া (১৭) রানের জন্য ১৯ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে ফেলে গুজরাট।

২০২২ সালে আত্মপ্রকাশ ঘটে গুজরাটের। প্রথমবারে চ্যাম্পিয়ন, পরের বার রানার্স। এবারে আবার ফাইনাল। প্রতি বছরে ভাল খেলছে গুজরাটের এই দৈত্যরা। আগামী রবিবার আরসিবির বিরুদ্ধে ফাইনালে খেলবেন গিলরা। এই নিয়ে পরপর দুই বার জিতে ট্রফি জয়ের সুযোগ রয়েছে কোহলিদের। রবিবার জিতলে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ও চেন্নাইয়ের সঙ্গে একাসনে বসার সুযোগ রয়েছে রজত, ভুবির আরসিবির। তবে আরসিবির বোলিংয়ের কাছে চিন্তা একটাই। শুবমান গিল ও জেসন হোল্ডার। তাঁদের আক্রমণ সামলাতে পারবেন তো কোহলিরা? প্রশ্ন এখানেই।

Follow Us
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?