AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: চাই আর ৩৯ রান, তা হলেই বিরাটের এক রেকর্ডে ভাগ বসাবেন স্কাই

আন্তর্জাতিক টি-২০ (T20) ক্রিকেটে বিরাটের নাম এতদিন সবচেয়ে দ্রুত ২৫০০ রান করা ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। এ বার সেখানেই যুগ্মভাবে বসার সম্ভবনা থাকছে স্কাইয়ের।

Suryakumar Yadav: চাই আর ৩৯ রান, তা হলেই বিরাটের এক রেকর্ডে ভাগ বসাবেন স্কাই
Suryakumar Yadav: চাই আর ৩৯ রান, তা হলেই বিরাটের এক রেকর্ডে ভাগ বসাবেন স্কাই Image Credit: X
| Updated on: Oct 08, 2024 | 7:50 PM
Share

কলকাতা: ভারতের টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। নয়াদিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে বুধবার তিনি ৩৯ রান করলেই বিরাট কোহলির এক রেকর্ড স্পর্শ করে ফেলবেন। আন্তর্জাতিক টি-২০ (T20) ক্রিকেটে বিরাটের নাম এতদিন সবচেয়ে দ্রুত ২৫০০ রান করা ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। এ বার সেখানেই যুগ্মভাবে বসার সম্ভবনা থাকছে স্কাইয়ের।

এ বছরের জুন মাসে ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে আর টি-টোয়েন্টি ম্যাচ না খেলার কথা ঘোষণা করেন বিরাট। তাঁর ঝুলিতে দেশের হয়ে ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে ৪১৮৮ রান। আর বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান করতে নিয়েছিলেন ৭৩টি ম্যাচ। স্কাইও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এখনও অবধি ভারতের হয়ে ৭২টি টি-২০ ম্যাচে সূর্যকুমার যাদব করেছেন ২৪৬১ রান। বাংলাদেশের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে আগামিকাল ৩৯ রান করলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্য ২৫০০ রান পূরণ করে ফেলবেন।

এক ঝলকে দেখে নিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৫০০ রান করেছেন কোন ৫ ক্রিকেটার —

  • বাবর আজম (পাকিস্তান) – ৬৭ ম্যাচ
  • বিরাট কোহলি (ভারত) – ৭৩ ম্যাচ
  • মহম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৭৬ ম্যাচ
  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ৭৮ ম্যাচ
  • মার্টিন গাপ্টিল (নিউজিল্যান্ড) – ৮৬ ম্যাচ

গোয়ালিয়রে নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে ২৯ রান করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪৯ বল বাকি থাকতেই ওই ম্যাচ ৭ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। যার ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। নয়াদিল্লিতে আগামিকাল টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে। সেখানে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ