AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: জবাব দেয় ব্যাটই… শিষ্যের দুরন্ত পারফরম্যান্সে অভিনব বার্তা যুবির!

জিম্বাবুয়ের বিরুদ্ধে ‘মাস্ট-উইন’ ম্যাচ ছিল ভারতের। গতবারের চ্যাম্পিয়নরা চেন্নাইয়ে ৭২ রানের বড় জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইনআপ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ওপেনার অভিষেকের ফর্মে ফেরা সবচেয়ে উল্লেখযোগ্য।

T20 World Cup: জবাব দেয় ব্যাটই... শিষ্যের দুরন্ত পারফরম্যান্সে অভিনব বার্তা যুবির!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 27, 2026 | 12:28 PM
Share

কলকাতা: তাঁর হাত ধরে উত্থান। দিনের পর দিন নেটে পড়ে থেকেছেন আন্তর্জাতিক ক্রিকেটে যাতে পারফর্ম করে ছাত্র। বিশ্বকাপে পর পর তিন ইনিংসে শূন্য প্রবল সমালোচনার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল অভিষেক শর্মাকে। কিন্তু কঠিন ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রবলভাবে ঘুরে দাঁড়ালেন তরুণ বাঁ হাতি ওপেনার। আর তার পরই তাঁর গুরু যুবরাজ সিং উচ্ছ্বসিত। তাঁর শিষ্য অভিষেকের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সুপার এইটের ম্যাচে অভিষেক ৩০ বলে ৫৫ রান করেন। চিপকে ভারত ৭২ রানে জয় পায়। সেমিফাইনালের আশা আবারও জোরদার হয়েছে। তার আগে কলকাতায় হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তা হলে আর কোনও অঙ্কের প্রয়োজন পড়বে না।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ‘মাস্ট-উইন’ ম্যাচ ছিল ভারতের। গতবারের চ্যাম্পিয়নরা চেন্নাইয়ে ৭২ রানের বড় জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইনআপ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ওপেনার অভিষেকের ফর্মে ফেরা সবচেয়ে উল্লেখযোগ্য। এই ম্যাচের আগে অভিষেকের ঝুলিতে ছিল মাত্র ১৫ রান। এবং তিনটি শূন্য রানের ইনিংস। তাই ফর্মে ফেরার জন্য তাঁর একটি বড় ইনিংস খুবই প্রয়োজন ছিল। তিনি চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে দুর্দান্ত ভাবে ফর্মে ফিরলেন। ম্যাচের পরই যুবরাজ তাঁর শিষ্যকে অভিনন্দন জানিয়ে বলেন, অভিষেক সমালোচকদের জবাব দিলেন ব্যাট দিয়েই।

ইনস্টাগ্রাম স্টোরিতে যুবরাজ লেখেন, “সবচেয়ে ভালো জবাব হল, যখন ব্যাটই বলে সব কথা! দারুণ ইনিংস স্যার অভিষেক। এ ভাবেই এগিয়ে চলো।”

Whatsapp Image 2026 02 27 At 12.02.58

হাফসেঞ্চুরি করে ফর্মে ফিরতে পেরে অভিষেকও ভীষণ খুশি। এটি ছিল তাঁর টি-২০ বিশ্বকাপে প্রথম অর্ধশতরান। তিনি জানান, কিছুটা সময় উইকেটে কাটাতে চেয়েছিলেন। পাশাপাশি সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। বৃহস্পতিবার ভারতের ইনিংসের পর সম্প্রচারমাধ্যমকে অভিষেক বলেন, “দলের জন্য অবদান রাখতে পারলে সবসময়ই ভালো লাগে। আমি অনেক দিন ধরেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম, অবশেষে সেটা এল। আমি খুব খুশি।”

অভিষেক আরও বলেছেন, “এই পুরো টুর্নামেন্টে আমি ১০-১২ বলও খেলতে পারিনি। তাই আমি শুধু কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। কঠিন সময়ে দল আমাকে যে ভাবে সমর্থন করেছে, তাতে কখনও চাপ মনে হয়নি। প্র্যাক্টিস সেশন হোক বা হোটেলে, সবাই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। সবাই আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি আগেও এটা করেছি, আমার সময় আসতে দেরি নেই। শুধু বিশ্বাস ধরে রাখতে হবে। আর সেটাই হয়েছে,” যোগ করেন তিনি।