AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪৭ বলে সেঞ্চুরি, লড়াইয়ের নাম জগদীশন !

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত শতরান করলেন নারায়ণ জগদীশন। আইপিএলে খেলেছেন চেন্নাই ও কলকাতার হয়েও। কিন্তু ভারতীয় সিনিয়র দলের দরজা এখনও খোলেনি তাঁর জন্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্রমাগত রান করে ভাল ফর্মেই রয়েছেন নারায়ণ।

৪৭ বলে সেঞ্চুরি, লড়াইয়ের নাম জগদীশন !
| Edited By: | Updated on: Feb 02, 2026 | 8:33 PM
Share

কলকাতা : যত দিন যাচ্ছে,তত ভয়ানক হয়ে উঠছে ভারতের টি-টোয়েন্টি ব্যাটিং শক্তি। কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ ওভারে ২০০ র বেশি রান তুলেছিল ভারত। আজ আবার ধ্বংসলীলা চালালেন ভারতীয় ব্যাটাররা। সৌজন্যে, উইকেট কিপার নারায়ণ জগদীশন। তাঁর ৪৭ বলে শতরানের ইনিংসে ভর করে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৩৮ রান করল ভারতীয় দল। নারায়ণ একাই করলেন ৫৫ বলে ১০৪ রান, যে ইনিংস সুসজ্জিত ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। আরেক মারকুটে ব্যাটার আয়ুষ বাদোনি করলেন ২৬ বলে ৬০ রান।

১৯৯৫ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে জন্ম নারায়ণ জগদীশনের। আইপিএলে খেলেছেন চেন্নাই ও কলকাতার হয়েও। কিন্তু ভারতীয় সিনিয়র দলের দরজা এখনও খোলেনি তাঁর জন্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্রমাগত রান করে ভাল ফর্মেই রয়েছেন নারায়ণ।

বরং,গত বিশ্বকাপে আমেরিকার দলকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। অধিনায়ক সৌরভ নেত্রভালকর থেকে আন্দ্রে গৌস,সবাই চাকুরীজীবি হলেও ছুটি নিয়ে এসেছিলেন বিশ্বকাপ খেলতে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আগামী শনিবার ৭ই ফেব্রুয়ারি,আমেরিকার বিরুদ্ধেই। যদিও এই বিশ্বকাপ নিয়ে একের পর এক বিতর্ক বেড়েই চলেছে। পাকিস্তান জানিয়ে দিয়েছে বাংলাদেশ ঘটনার জেরে তারা বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কট করতে চলেছে। যদিও, এই নিয়ে বিসিসিআই এর কোন হেলদোল নেই। নির্দিষ্ট সূচি অনুযায়ী মাঠে গিয়ে প্রস্তুতি নেবে ভারতীয় দল। যদিও,এই ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই থাকবেন না মূল দলে, কিন্তু এই বিদ্ধংসী ব্যাটিং ফর্ম নিঃসন্দেহে বিশ্বকাপ অভিযান শুরুর আগে আত্মবিশ্বাস বাড়াবে সূর্যকুমারদের।