AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ম্যাচ বয়কটের হুমকি নিয়ে বৈঠক নেই আইসিসির, পাকিস্তানের আরও নাটক বাকি?

পাকিস্তানের বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আইসিসি? জানা যাচ্ছে, এমন বিষয় নিয়ে আলোচনা সাধারণত আইসিসি বোর্ড মিটিংয়ে হয়ে থাকে। তেমন কোনও জরুরি বৈঠকের কথা আইসিসি বোর্ড সদস্যদের জানানো হয়নি।

ম্যাচ বয়কটের হুমকি নিয়ে বৈঠক নেই আইসিসির, পাকিস্তানের আরও নাটক বাকি?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 4:42 PM
Share

কলকাতা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার হুমকি ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসি মধ্যে জটিলতা বেড়েছে। এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বৈঠক ডাকেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ভারত পাকিস্তান ম্যাচ। যা ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তা ও রাজনৈতিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর এই সিদ্ধান্তের পরেই শুরু হয়েছে জল্পনা। পাকিস্তানের বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আইসিসি? জানা যাচ্ছে, এমন বিষয় নিয়ে আলোচনা সাধারণত আইসিসি বোর্ড মিটিংয়ে হয়ে থাকে। তেমন কোনও জরুরি বৈঠকের কথা আইসিসি বোর্ড সদস্যদের জানানো হয়নি।

একটি প্রতিবেদন অনুযায়ী, পিসিবিও এই বিষয়ে আইসিসিকে জবাব দেওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলছে। ফলে পাকিস্তানের বয়কটের হুমকি নিয়েও রয়েছে ধোঁয়াশা। আইসিসি যদিও জানিয়েছে, এমন পরিস্থিতি প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করে। আইসিসি বোর্ডে মোট ১৬ জন সদস্য রয়েছেন। একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই মুহূর্তে কোনও বোর্ড মিটিং ডাকা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পিসিবি এখনও পর্যন্ত আইসিসিকে জানায়নি যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচে অংশ নেবে না। এখন পর্যন্ত বয়কট সংক্রান্ত একমাত্র প্রমাণ পাকিস্তান সরকারের একটি টুইটার পোস্ট। যে পোস্টকে সরকারি হিসেবে গণ্য করছে না আইসিসি।

ক্রিকেট মহলে এমন ধারণা করা হচ্ছে যে, শেষ পর্যন্ত পিসিবি নিজেদের অবস্থান থেকে সরে যেতে পারে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে গত বছরের এশিয়া কাপের ঘটনা। যেখানে পাকিস্তান বারবার ম্যাচ বয়কটের হুমকি দিলেও ম্যাচ শুরুর আধঘণ্টা আগে অংশগ্রহণ নিশ্চিত করেছিল। আইসিসি আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আইসিসির মতে, কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ বেছে বেছে খেলা মানে তার গুরুত্ব নষ্ট হয়। এখন দেখার, শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্য়াচ আদৌ মাঠে গড়ায় কি না। নাকি রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ নষ্ট হয়।