AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুই দল, দুই মত; বিশ্বকাপ বয়কট, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তানের মেয়েরা!

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলছে এই টুর্নামেন্টে। ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে ১৫ ফেব্রুয়ারি। একই দিনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। যদিও পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ওই ম্যাচে তাদের দল মাঠে নামবে না। তবে এর পেছনে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

দুই দল, দুই মত; বিশ্বকাপ বয়কট, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তানের মেয়েরা!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 2:10 PM
Share

কলকাতা: এক দেশ, ভিন্ন মত। আরও ভালো করে বললে, একই বোর্ডের দুই দলের জন্য দু’রকম ভাবনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্য়াচ বয়কট করেছে। এমনকি, নকআউট পর্বে দেখা হলেও সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে খেলবে না গ্রিন আর্মি। পাকিস্তানের এই নাটক নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই উল্টো ভাবনাও দেখা যাচ্ছে পিসিবির। মেয়েদের ক্রিকেটে ভারতের মুখোমুখি পাকিস্তান। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বয়কটের ডাক নেই। বরং ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে প্রস্তুত পাকিস্তানের মেয়েদের ‘এ’ টিম। ব্যাঙ্ককে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান ‘এ’ দল নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের মেয়েদের বিরুদ্ধে খেলবে। এখনও পর্যন্ত এই ম্যাচ বয়কট করার বিষয়ে পাকিস্তান কোনও নির্দেশ দেয়নি। যা নিয়ে তুমুল চর্চা চলছে। বলা হচ্ছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চাইছে পাকিস্তান? তাই কি দুই দলের জন্য দু’রকম নীতি নেওয়া হয়েছে?

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলছে এই টুর্নামেন্টে। ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে ১৫ ফেব্রুয়ারি। একই দিনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। যদিও পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ওই ম্যাচে তাদের দল মাঠে নামবে না। তবে এর পেছনে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। বিশ্বকাপ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই, পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কপের জন্য় মেয়েদের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে। সে ক্ষেত্রে উল্টো ছবি ধরা পড়ছে। মেয়েদের ক্রিকেট রাজনৈতিক টানাপোড়েনের বাইরে কেন, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গ্রুপ ‘এ’তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে আরব এবং নেপাল। ফলে সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে আপাতত কোনও অনিশ্চয়তা নেই। অবশ্য শেষ মুহূর্তে কী হবে, তা বলা যাচ্ছে না।

আইসিসি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচিত টুর্নামেন্টে অংশগ্রহণ করা যে কোনও দলের দায়বদ্ধতার পাশাপাশি প্রতিযোগিতা মূলক মানসিকতা তুলে ধরে। সব মিলিয়ে, ছেলেদের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, মেয়েদের ক্রিকেটে আপাতত তার কোনও প্রভাব পড়েনি। দুই টিমের ক্ষেত্তের ভারত ম্যাচ ঘিরে এই অবস্থান দুই টিমের মধ্যে স্পষ্ট পার্থক্যই তুলে ধরছে।