AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তায় কেনা বোতলবন্দি জলে বিষ খাচ্ছেন আপনি, ওর মধ্যে মিশে 2.4 লাখ প্লাস্টিক

Plastic in Mineral Water: পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে, বোতলের জল বিপজ্জনক। এমনকী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে, এক লিটার বোতলজাত জলে গড়ে 2.4 লাখ মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এই হিসেব আগের সমীক্ষার তুলনায় 10 থেকে 100 গুণ বেশি বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

রাস্তায় কেনা বোতলবন্দি জলে বিষ খাচ্ছেন আপনি, ওর মধ্যে মিশে 2.4 লাখ প্লাস্টিক
| Updated on: Jan 11, 2024 | 6:20 PM
Share

দোকান থেকে এক বোতল জল কিনলেন, তারপরে সিল কেটে গলায় ঢেলে দিলেন। গলা তো ভিজল, কিন্তু সেই সঙ্গে শরীরে ঢুকে গেল 2.4 লাখ প্লাস্টিকের টুকরো। ভাবছেন তো, এমনটা আবার হয় নাকি? বিজ্ঞানীরা নতুন গবেষণায় এমনটাই দেখেছেন। পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে, বোতলের জল বিপজ্জনক। এমনকী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে, এক লিটার বোতলজাত জলে গড়ে 2.4 লাখ মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এই হিসেব আগের সমীক্ষার তুলনায় 10 থেকে 100 গুণ বেশি বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

মাইক্রোপ্লাস্টিক কী?

মাইক্রোপ্লাস্টিক এক মাইক্রোমিটারের মতো ছোট হতে পারে অর্থাৎ এক মিটারের এক মিলিয়ন ভাগ। অর্থাৎ 5 মিমি পর্যন্ত। ন্যানোপ্লাস্টিক একটি মাইক্রোমিটারের চেয়ে ছোট। তার মানে এক মিটারের একশ মিলিয়ন ভাগ। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আমেরিকায় বিক্রি হওয়া জনপ্রিয় শীর্ষ ব্র্যান্ডের বোতলের জলের পরীক্ষা করেছেন। আর তার ফলাফল দেখে অবাক বিজ্ঞানীরাও।

পরীক্ষায় কী দেখা গিয়েছে?

গবেষণায় দেখা গিয়েছে, প্রতিটি বোতলে 100 ন্যানোমিটার প্লাস্টিকের কণা ছিল। তাঁরা প্রতি লিটারে 1.1 থেকে 3.7 লাখ ন্যানোমিটার প্লাস্টিক খুঁজে পেয়েছেন। আর বাকিটা ছিল মাইক্রোপ্লাস্টিক। 2.4 লক্ষ মাইক্রোপ্লাস্টিকের 90 শতাংশই ন্যানোপ্লাস্টিক। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

এক বোতলেই লুকিয়ে সর্বনাশ…

এই গবেষণায় এক লিটার বোতলজাত মিনারেল ওয়াটারে সাত ধরনের সাধারণ প্লাস্টিক পাওয়া গিয়েছে। এটি ন্যানোপ্লাস্টিকের মাত্র 10 শতাংশ। বিজ্ঞানীরা জানিয়েছেন, বাকিগুলি কী ধরণের প্লাস্টিক তা তারা এখনও জানতে পারেননি। গবেষণায় দেখা যাচ্ছে, বোতলের জলে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, তা আদতে মাটিতে পাওয়া যায়। এমনকী জলে এমন অনেক মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পেয়েছেন, যা কি না মেরুতে উপস্থিত বরফেও পাওয়া যায়। তবে এবার প্রশ্ন থেকেই যাচ্ছে, যে সেই ধরনের প্লাস্টিক জলের বোতলে কোথা থেকে আসছে? এতে স্বাস্থ্যের কতটা এবং কী ধরনের ক্ষতি হতে পারে। এই নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা