West Bengal News LIVE: আন্দোলনে সামিল, ভোর রাতে দিল্লি গেট থেকে আটক অঙ্কিতা ভান্ডারীর বাবা-মা
West Bengal Breaking News Updates: আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন সুপ্রিয়া শ্রীনাতে, উদয় ভানু চিব, বিনোদ জাখর এবং বরুণ চৌধুরীও। গতকাল রাতে অঙ্কিতা ভান্ডারীর বাবা-মার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষন বিক্ষোভে অংশগ্রহণ করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

LIVE NEWS & UPDATES
-
SC: সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে কী বলল কেন্দ্র?
১০ অক্টোবর, সুপ্রিম কোর্টের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, দিল্লিতে যাতে কোনও মেট্রো স্টেশন বন্ধ না রাখা হয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ না রাখা হয়, কিন্তু তারপরও অভিযোগ ওঠে বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, বিশৃঙ্খলা এড়াতেই পদক্ষেপ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করা হয়নি। রাইসিনা হিলসের ৪ কিমি ব্যাসার্ধে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট।
বিস্তারিত পড়ন: ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য? দিল্লির আন্দোলন ঠেকাতে পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে কী বলল কেন্দ্র?
-
Rahul Gandhi: ইন্ডিয়া জোটের নেতাদের দায়ের করা মামলা আজ শুনবে SC
ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা। পিটিশন ফাইল করা হয়েছে। সেই দায়ের করা মামলার শুনানি বৃহস্পতিবার হবে সুপ্রিম কোর্টে। শুনানি করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিস্তারিত পড়ুন: SIR সংক্রান্ত রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের নেতাদের দায়ের করা মামলা আজ শুনবে SC
-
-
Delhi Movement: অঙ্কিতার বাবা-মায়ের পাশে আন্দোলনে রাহুল
- রাতভর অবস্থানের পর রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ইন্ডিয়া গেট থেকে অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মাকে আটক করল দিল্লি পুলিশ ও সিআরপিএফ।
- আটক হয়েছে কংগ্রেস সাংসদ পবন খেরা, ইমরান প্রতাপগড়ী, জ্যোতিমণি, আর. সুধা-সহ অন্যান্য নেতাদের।
- আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন সুপ্রিয়া শ্রীনাতে, উদয় ভানু চিব, বিনোদ জাখর এবং বরুণ চৌধুরীও।
- গতকাল রাতে অঙ্কিতা ভান্ডারীর বাবা-মার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষন বিক্ষোভে অংশগ্রহণ করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।
রাতভর অবস্থানের পর রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ইন্ডিয়া গেট থেকে অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মাকে আটক করল দিল্লি পুলিশ ও সিআরপিএফ। আটক হয়েছে কংগ্রেস সাংসদ পবন খেরা, ইমরান প্রতাপগড়ী, জ্যোতিমনি, আর. সুধা-সহ অন্যান্য নেতাদের।
Published On - Oct 15,2026 11:00 AM
