AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ

Bankura: এদিন সকালে বাঁকুড়ার ছাতনা থানার পাঁইসাবাইদ গ্রামের বাসিন্দা সত্যবান রায় স্থানীয় যুবক প্রণব রায়ের সঙ্গে একটি বাইকে বাঁকুড়ার দিকে আসছিলেন।

Bankura: ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ
রাস্তা অবরোধ করে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 12:34 PM
Share

বাঁকুড়া:  বাঁকুড়া পুরুলিয়া ৬০ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনার বলি এক। মঙ্গলবার সকালে একটি ডাম্পারকে পাশ দিতে গিয়ে অপর একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারলে এক বাইক আরোহীর মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকে সওয়ার অপর এক ব্যক্তি। এরপরই জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁকুড়ার ছাতনা থানার পাঁইসাবাইদ গ্রামের বাসিন্দা সত্যবান রায় স্থানীয় যুবক প্রণব রায়ের সঙ্গে একটি বাইকে বাঁকুড়ার দিকে আসছিলেন। ৬০ এ জাতীয় সড়ক ধরে প্রবল গতিবেগে ছাতনার দিক থেকে বাঁকুড়ার দিকে আসার সময় একটি ডাম্পারকে পাশ দিতে গিয়ে অপর একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাইকটি।

ঘটনায় জাতীয় সড়কের ওপর ছিটকে পড়েন বাইকে থাকা সত্যবান রায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই জাতীয় সড়কে মৃতদেহ ফেলে রেখে ওই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করেন। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?