Pujoy Pulse: আল্পুত জনতা, মৃৎশিল্পীদের হাতে উঠছে টিভি ৯ বাংলা পুজোয় পালসের বিশেষ সম্মান
Pujoy Pulse: তিনি আজ এক বিশিষ্ট মৃৎশিল্পী হিসাবে পরিচিত দেশে-বিদেশে। মাটি থেকে ফাইবার, পাথর সহ নানা উপকরণে তাঁর শিল্পে যুক্ত হয়েছে নিত্যনতুন আধুনিক ভাবনা। বয়সের ভার ও শারীরিক সমস্যাকে উপেক্ষা করেও নিজের কাজে অটল রয়েছেন।

বলছেন, “আমার তখন আট দশ বছর বয়স। তখন থেকেই এই কাজের সঙ্গে যুক্ত। তখন রথের মেলায় নানা পুতুল বিক্রি করতাম। সংসারের পাশে দাঁড়াতাম। তারপর তো অনেকদিন কেটে গিয়েছে। এখন তো অনেক প্রতিমাই বানাই।”
তিনি আজ এক বিশিষ্ট মৃৎশিল্পী হিসাবে পরিচিত দেশে-বিদেশে। মাটি থেকে ফাইবার, পাথর সহ নানা উপকরণে তাঁর শিল্পে যুক্ত হয়েছে নিত্যনতুন আধুনিক ভাবনা। বয়সের ভার ও শারীরিক সমস্যাকে উপেক্ষা করেও নিজের কাজে অটল রয়েছেন তিনি। বলছেন, “প্রথমের মাটির কাজ শেখার পর ফাইবার গ্লাসের কাজ, স্ট্য়াচুর কাজ শুরু করি। এখন তো অর্ডার প্রচুর আসে। এবারেই কাজের চাপেই প্রায় ১১টা কাজ ছেড়ে দিতে হয়েছে।” দিন যত গিয়েছে ততই পেয়েছেন মানুষের ভালবাসা, পেয়েছেন সম্মান। এবার সেই মুকুটে নতুন পালক টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু শিল্পী সম্মান। পালস ও টিভি ৯ এর এই উদ্যোগে খুশি শিল্পীর পরিবারও।
