AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Theft in School: এ কী অবস্থা! সাতসকালে স্কুলের অবস্থা দেখে হতবাক গোটা এলাকা

Theft in School: এলাকার স্কুলে এই চুরি প্রথম নয়। এক মাস আগে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি জুনিয়র হাই স্কুলে স্কুলের কম্পিউটার সহ বিভিন্ন জিনিস চুরি যায়। পুলিশে অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তার কোন কিনারা করতে পারেনি।

Theft in School: এ কী অবস্থা! সাতসকালে স্কুলের অবস্থা দেখে হতবাক গোটা এলাকা
স্কুলে চুরির ঘটনায় শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 4:48 PM
Share

বংশিহারী: রাতদুপুরে স্কুলে হানা চোরের দলের। চুরি হয়ে গেল কম্পিউটার থেকে অন্যান্য সামগ্রী। শুক্রবার স্কুল খুলতে গেলে বিষয় নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার গৌরীপাড়া জুনিয়র হাইস্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশিহারী থানার পুলিশ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বংশিহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরী পাড়া জুনিয়র হাই স্কুল থেকে বৃহস্পতিবার ১০ টি কম্পিউটার, ৯ মনিটর, দুইটা প্রিন্টার-সহ ওয়াইফাই ডিভাইস চুরি যায়। এদিন সকালে গ্রামবাসীরা দেখেন স্কুলের মূল দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকলে দেখা যায় ভিতরের অফিসেও তছনছ করা হয়েছে। আলিমারিও লণ্ডভণ্ড। লকার ভাঙারও চেষ্টা করা হয়েছে। এমনকি স্কুলের দোতলা ঘর থেকে কম্পিউটার-সহ বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছে। ঘটনার খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। উত্তেজনার আবহেই পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। 

তবে এলাকার স্কুলে এই চুরি প্রথম নয়। এক মাস আগে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি জুনিয়র হাই স্কুলে স্কুলের কম্পিউটার সহ বিভিন্ন জিনিস চুরি যায়। পুলিশে অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তার কোন কিনারা করতে পারেনি। আবারও এক মাসের মাথায় গৌরিবাড়ি জুনিয়র হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। 

Follow Us
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না
শিয়ালদায় তৃণমূলের 'ফ্লপ শো'
শিয়ালদায় তৃণমূলের 'ফ্লপ শো'