AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahar Bandh: পর্যটক ঠাসা পাহাড়ে বনধের ডাক, সোমবার সকাল থেকেই পিকেটিং

সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক জানান, "২০ শতাংশ বোনাসের দাবিতে চারটি বৈঠক হয়েছে। মালিকরা ১৩ শতাংশ বোনাস দিতে চান। আমরা মানছি না। পাহাড়ের চা উন্নত। গুণমানের দার্জিলিং টি। তরাই ও ডুয়ার্সের চা যেখানে তুলনায় কম গুণগত মানের, তবু বাগান মালিকেরা ১৬ শতাংশ বোনাস দিচ্ছেন।"

Pahar Bandh: পর্যটক ঠাসা পাহাড়ে বনধের ডাক, সোমবার সকাল থেকেই পিকেটিং
পাহাড়ে বনধ। ফাইল ছবি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2024 | 11:35 PM
Share

শিলিগুড়ি: পাহাড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিল চা শ্রমিকদের আটটি ট্রেড ইউনিয়ন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধ। বোনাস জটিলতার জেরেই আচমকা পাহাড় বনধের ডাক দেওয়া হয়েছে। বনধে সিটু ছাড়াও অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চাও রয়েছে।

সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক জানান, “২০ শতাংশ বোনাসের দাবিতে চারটি বৈঠক হয়েছে। মালিকরা ১৩ শতাংশ বোনাস দিতে চান। আমরা মানছি না। পাহাড়ের চা উন্নত। গুণমানের দার্জিলিং টি। তরাই ও ডুয়ার্সের চা যেখানে তুলনায় কম গুণগত মানের, তবু বাগান মালিকেরা ১৬ শতাংশ বোনাস দিচ্ছেন। পাহাড়ে কেন মালিকরা রাজি হবেন না? তাই বাধ্য হয়েই বনধ ডাকা হল। তবে যে সব পর্যটক আসবেন তাদের যাতে অসুবিধা না হয় সুনিশ্চিত করব।”

সাংসদ রাজু বিস্তা জানান, চা শ্রমিকদের দাবির সঙ্গে তাঁর সমর্থন রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পাহাড়ে পিকেটিং শুরু হয়ে যাবে। অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম এই বনধ-এর অন্যতম অংশীদার। ফলে সকাল থেকে পাহাড় বনধ সর্বাত্মক হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি