AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: বাঁধ মেরামতি চলছিল, নদীতে তলিয়ে জেসিবি নিয়েই তলিয়ে গেলেন চালক

Diamond Harbour: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নদীর বাঁধ সংস্কার করা হলেও বছর ঘুরতে না ঘুরতেই একাধিকবার বিস্তীর্ণ বাঁধের মাটি ধস নিয়ে তলিয়ে গিয়েছে নদীতে। সম্প্রতি সেচ দফতরের পক্ষ থেকে বাঁধ মেরামতের কাজ চালানো হচ্ছিল।

Diamond Harbour: বাঁধ মেরামতি চলছিল, নদীতে তলিয়ে জেসিবি নিয়েই তলিয়ে গেলেন চালক
নদীবাঁধে ভাঙনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2024 | 12:45 PM
Share

‌ আরামবাগ: বেহাল বাঁধ মেরামতির সময় ভয়াবহ ধসে নদীতে তলিয়ে জেসিবি নিয়েই তলিয়ে গেলেন চালক। চালক কোনওক্রমে উদ্ধার হলেও জেসিবিটির কোন খোঁজ নেই। বুধবার বেলায় জোয়ারের সময় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার নারায়ণগঞ্জ এলাকায়। এই এলাকার হাতানিয়া-‌দোয়ানিয়া নদীর বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নদীর বাঁধ সংস্কার করা হলেও বছর ঘুরতে না ঘুরতেই একাধিকবার বিস্তীর্ণ বাঁধের মাটি ধস নিয়ে তলিয়ে গিয়েছে নদীতে। সম্প্রতি সেচ দফতরের পক্ষ থেকে বাঁধ মেরামতের কাজ চালানো হচ্ছিল। এদিন সকালে কাজ চলাকালীন ধস নিয়ে একশো মিটারের বেশি নদী বাঁধের মাটি নদীগর্ভে তলিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

পূর্ণিমার কটালে নদীর জলস্তর এমনিতেই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ধস এলাকা ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। লোকলয়ে নদীর জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। উৎসবের মরসুমে নতুন করে প্লাবনের আশঙ্কায় ক্ষুব্ধ বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নামখানা থানার পুলিশ। কাকদ্বীপ মহকুমা প্রশাসনকে ইতিমধ্যে ধসের কথা জানানো হয়েছে। পরে সেচ দফতরের আধিকারিকেরা এলাকা পরিদর্শনে আসেন। তলিয়ে যাওয়া জেসিবিটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?