AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল, ডুবেছে প্রায় চল্লিশের বেশি গ্রাম! ৫ তারিখেই আরামবাগে যেতে পারেন মমতা

CM Mamata Banerjee: আরামবাগ, খানাকুল ছাড়াও পুরশুড়ার ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন। গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে। তার ওপর নদীগুলিতে হুহু করে বাড়ছে জলস্তর।

CM Mamata Banerjee: রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল, ডুবেছে প্রায় চল্লিশের বেশি গ্রাম! ৫ তারিখেই আরামবাগে যেতে পারেন মমতা
৫ তারিখেই যেতে পারেন মমতাImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 6:47 PM
Share

আরামবাগ: বৃষ্টি চলছেই। এরইমধ্যে ভয়াবহ অবস্থা আরামবাগের। আরামবাগে দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই আরামবাগের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ১০-১২ টি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টির জলে। খানাকুলের চারটি গ্রাম পঞ্চায়েতের ২০-২২ টি গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সূত্রের খবর, ৫ অগস্ট হুগলির বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ঘুরে দেখতে পারেন আরামবাগের বন্যা কবলিত এলাকা। জেলাস্তরের নেতাদের এমনই বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। 

আরামবাগ, খানাকুল ছাড়াও পুরশুড়ার ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন। গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে। তার ওপর নদীগুলিতে হুহু করে বাড়ছে জলস্তর। অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে আসা জলে হুগলির গোঘাটের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। 

এরপর যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ায় তাহলে গোঘাট, আরামবাগ,খানাকুল ও পুরশুড়াও যে ভেসে তা আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। আরামবাগের বাতানল, বলুন্ডী, ভালিয়া প্রভৃতি গ্রাম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়েছে গ্রামবাসীরা। এরই মধ্যে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের উপর দিয়ে আরামবাগের মায়াপুরে বন্যার জলের স্রোত বইছে। 

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি