AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: ‘সন্তোষ বলছি…’, তৃণমূলের যুব সভাপতির নামে ফোন করে একটাই কথা… যা ফাঁসার ফাঁসলেন

Howrah: শুক্রবার রামরাজাতলা এলাকায় টাকা নিতে এলে তাঁকে হাতেনাতে ধরে জগাছা থানার পুলিশের হাতে তুলে দেন তৃনমূল কর্মীরা। অভিযোগ, এক ব্যবসায়ীর থেকে পনেরো হাজার টাকা চেয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি।বিবেক কর্মকার নামে ওই ব্যবসায়ী জানান,  কলকাতার বড় বাজারে তাঁদের ব্যবসা রয়েছে।

Howrah: 'সন্তোষ বলছি...', তৃণমূলের যুব সভাপতির নামে ফোন করে একটাই কথা... যা ফাঁসার ফাঁসলেন
তৃণমূল নেতার নাম করে টাকা চেয়ে ফোনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 05, 2024 | 10:19 PM
Share

হাওড়া: কলকাতার বড়বাজারের ব্যবসায়ী। তাঁর গিয়ে বলেছিলেন তৃণমূলের যুব সভাপতি পাঠিয়েছেন। তাঁর কাছ থেকে পনেরো হাজার টাকা দাবিও করেছেন। কিন্তু হাটে হাঁড়ি ভাঙে এক ফোনেই। হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতির নাম ভাঙিয়ে ভুয়ো পরিচয় দিয়ে টাকা তুলতে এসে গ্রেফতার এক ব্যক্তি। বালি এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম গৌরী শংকর গুপ্ত।

শুক্রবার রামরাজাতলা এলাকায় টাকা নিতে এলে তাঁকে হাতেনাতে ধরে জগাছা থানার পুলিশের হাতে তুলে দেন তৃনমূল কর্মীরা। অভিযোগ, এক ব্যবসায়ীর থেকে পনেরো হাজার টাকা চেয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি।বিবেক কর্মকার নামে ওই ব্যবসায়ী জানান,  কলকাতার বড় বাজারে তাঁদের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবারই বড়বাজার থেকে ফোন করা হয় তাঁকে। ব্যবসায়ীর বক্তব্য, তাঁকে বলা হয় “সন্তোষ পাঠক বলছি।”

এরপর হাওড়ার তৃণমূল যুব সভাপতির সঙ্গে কথা বলতে বলা হয় ব্যবসায়ীকে। ব্যবসায়ীর বক্তব্য, কথা বলতে বলতেই তাঁর মনে হয়েছিল সবাই ভুয়ো পরিচয় দিয়ে টাকা চাইছেন। রথ যাত্রার অনুষ্ঠান উপলক্ষে পনেরো হাজার টাকা তাঁর কাছ থেকে চাওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ী ইচ্ছা করে  সেই প্রস্তাবে রাজি হন। শুক্রবার টাকা নিতে এলে অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?