AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha Election-Howrah: রক্তারক্তি-কাণ্ড হাওড়ায়! মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, অ্যাকশনে মহিলারাও

Loksabha Election-Howrah: আহত কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর সামনেই বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। রক্ত ঝরে। প্রথমে পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি। পরে খবর পেয়ে পৌঁছয় পুলিশ।

Loksabha Election-Howrah: রক্তারক্তি-কাণ্ড হাওড়ায়! মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, অ্যাকশনে মহিলারাও
চরম উত্তেজনা হাওড়ায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 3:07 PM
Share

হাওড়া: পঞ্চম দফায় দিকে দিকে অশান্তির খবর রাজ্যে। হাজির পুলিশ, হাজির কেন্দ্রীয় বাহিনী, তার মাঝেই উত্তেজনা চরমে পৌঁছল হাওড়ায়। বিজেপি সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর সামনে মারধরে জড়িয়ে পড়ে দু’পক্ষ। রক্তারক্তি-কাণ্ড শুরু হয়ে যায় হাওড়ায়। উনসানি ষষ্ঠীতলা এলাকার ঘটনা।

বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। এলাকায় ছিল বিজেপির একটি অস্থায়ী ক্যাম্প। প্রথমে অভিযোগ ওঠে, সেই ক্যাম্প ভাঙচুর করেছে কেউ বা কারা। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিজেপি প্রার্থী। সেখানে গেলেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স পৌঁছয় এলাকায়।

জানা গিয়েছে আহত কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর সামনেই বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। রক্ত ঝরে। প্রথমে পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি। পরে খবর পেয়ে পৌঁছয় পুলিশ। তাঁদের উপস্থিতিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। মহিলাদেরও দেখা যায় অ্যাকশন মোডে। ঘুষি-লাথি দেওয়ার ছবিও দেখা যায় ভোট চলাকালীন।

এটাই প্রথম নয়, সকাল থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। লিলুয়ায় উঠেছে বোমাবাজির অভিযোগ।

Follow Us
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার