AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Snatching: চুরির সোনা এই ভাবেই বাজারে ছাড়ত জলপাইগুড়ির ছিনতাই গ্যাং! বড় সাফল্য পুলিশের

Jalpaiguri: সম্প্রতি জলপাইগুড়িতে একের পর এক সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছিল। সেই ঘটনার তদন্তে নেমে এবার বড়সড় ব্রেক থ্রু পেল পুলিশ। ভক্তিনগর এলাকা থেকে পাকড়াও করা হল তিনজনকে।

Gold Snatching: চুরির সোনা এই ভাবেই বাজারে ছাড়ত জলপাইগুড়ির ছিনতাই গ্যাং! বড় সাফল্য পুলিশের
সোনা উদ্ধার করল পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 28, 2024 | 10:16 PM
Share

জলপাইগুড়ি: সোনা ছিনতাইয়ের তদন্তে বড় সাফল্য পুলিশের। ছিনতাইকারী গ্যাংকে তো গ্রেফতার করেছেই পুলিশ, পাশাপাশি কীভাবে সেই ছিনতাই করা সোনা বাজারে বিক্রি হত, সেই রহস্যভেদও হয়েছে। সম্প্রতি জলপাইগুড়িতে একের পর এক সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছিল। সেই ঘটনার তদন্তে নেমে এবার বড়সড় ব্রেক থ্রু পেল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ভক্তিনগর থানা এলাকা থেকে বাপ্পা দাস (২১) ও রোশন বর্মণ (২৪) নামে দুই যুবককে আগেই পাকড়াও করেছিল পুলিশ।

সেই দুজনকে জেরা করে ভক্তিনগর থেকেই গ্রেফতার করা হয় আরও একজনকে। তৃতীয় ব্যক্তির নাম গণেশ কর্মকার। বছর বত্রিশের ওই ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনা। পুলিশ সূত্রে খবর, ছিনতাই করা সোনার হারগুলিকে গলিয়ে সোনার বার তৈরি করা হত। তারপর সেগুলিকে বাজারে বিক্রি করত এই ছিনতাইকারী গ্যাং। গণেশের থেকে এরকম মোট ৪টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ছিনতাই করা সোনার হারগুলি গলিয়েই এই সোনার বারগুলি তৈরি করা হয়েছিল।

মঙ্গলবার অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ। সহকারী সরকারি আইনজীবী সিন্ধুকুমার রায়, জানিয়েছেন ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে ছিনতাইকারী গ্যাংয়ের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী