AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: রাত থাকতে থাকতেই ঝাড়গ্রামে ঢুকল ইডি, CRPF ঘিরল সরকারি আবাসন

ED: বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। তবে কোন মামলার প্রেক্ষিতে এই হানা তা এখনও স্পষ্ট নয়। সকালে সরকারি আবাসনে নামে ইডির টিম। গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জওয়ান। আবাসনের সামনে তাঁদের মোতায়েন করে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা।

| Edited By: | Updated on: Feb 06, 2024 | 11:11 AM
Share

গয়া দণ্ডপাট

ঝাড়গ্রাম: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) হানা। মঙ্গলবার সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল হতে না হতেই ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। নাম শুভ্রাংশু মণ্ডল। সূত্রের খবর, শংসাপত্র কারচুপির তদন্তে এসেছে ইডি।

এদিন রাত থাকতে থাকতেই সিজিও কমপ্লেক্স থেকে ইডির একটি টিম বেরোয়। গাড়ি মোড় নেয় ঝাড়গ্রামের দিকে। এরপরই বাছুরডোবার দিকে ঢুকে যায় গাড়ি। সরকারি আবাসনে নামে ইডির টিম। ৬ জনের এই টিম। গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জওয়ান।

আবাসনের সামনে তাঁদের মোতায়েন করে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। ঝাড়গ্রাম থানার পুলিশও রয়েছে হাউজিংয়ের বাইরে। জানা গিয়েছে, মাইনরিটি ডিপার্টমেন্টের আধিকারিক হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্ত থেকেছেন এই শুভ্রাংশু মণ্ডল। তারই রেশ ধরে এদিনের অভিযান বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে এই একই মামলায় সিবিআই তদন্তে নামে। এবার ময়দানে আরেক কেন্দ্রীয় এজেন্সি।

এদিন ইডি ঢুকতেই ঝাড়গ্রাম থানার আইসি আসেন খোঁজ নিতে। আবাসনের ভিতরে ঢুকতে চান তিনি। কিন্তু তাঁকে আটকে দেয় সিআরপিএফের জওয়ানরা। তল্লাশির কাগজ দেখতে চান আইসি। সে সংক্রান্ত কাগজ দেখানো হলে বেরিয়ে যান তিনি।

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত