AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram: আসছে না চাল-ডাল-ডিম, বন্ধ ICDS সেন্টারের মিল

ICDS: এলাকায় তিনটি আইসিডিএস সেন্টারের মধ্যে একটি স্থানেও মা ও শিশুদের খাবার পরিবেশন করা হয় না। বাঁদরবনির তিনটি আইসিডিএস সেন্টার মিলিয়ে প্রায় ১৫০ শিশু ও ৫০ জন গর্ভবতী মা খাবার পান।

Jhargram: আসছে না চাল-ডাল-ডিম, বন্ধ ICDS সেন্টারের মিল
ঝাড়গ্রামে আইসিডিএস সেন্টারে মিল বন্ধ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 1:13 PM
Share

ঝাড়গ্রাম: আইসিডিএস সেন্টারে আসছে না চাল, ডাল, ডিম। ফলে গর্ভবতী মা ও শিশুরা পাচ্ছে না খাবার। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের বাঁদরবনি আইসিডিএস সেন্টার এর এমন ছবি। এছাড়া ওই সেন্টারে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, ফলে নোংরা পরিবেশেই চলে সেন্টার। গ্রামবাসীদের দাবি, বিগত দুই-তিন মাস ধরেই চলছে এই অচলবস্থা। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। সকাল থেকেই তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

এলাকায় তিনটি আইসিডিএস সেন্টারের মধ্যে একটি স্থানেও মা ও শিশুদের খাবার পরিবেশন করা হয় না। বাঁদরবনির তিনটি আইসিডিএস সেন্টার মিলিয়ে প্রায় ১৫০ শিশু ও ৫০ জন গর্ভবতী মা খাবার পান। অভিযোগ, আইসিডিএস সেন্টারের কর্মীরা এসে খাতায় নাম লিখিয়ে ফিরে যান, কিন্তু খাবার দেওয়া হয় না।

অভিযোগ, গত দুই মাস ধরে গড়ে সাত থেকে ১০ দিন খাবার দেওয়া হয়েছে। মাসের বাকি দিনগুলো খাবার পাচ্ছে না মা ও শিশুরা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে চলে ওই আইসিডিএস সেন্টারটি। গর্ভবতী মা ও শিশুদের জন্য সুষম আহারের জন্য আইসিডিএস সেন্টারগুলি খোলা হয়েছে। সেখানে রোজ একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু বাঁদরবনি এলাকায় সুষম আহার তো দূর অস্ত, নিয়মিত খাবারই দেওয়া হচ্ছে না। এক অভিভাবক বলেন, “এ আজকের বিষয় নয়। অনেক দিন ধরেই এসব চলছে। আর আইসিডিএস সেন্টারের কর্মীদের কাছে গেলে তাঁদের কাছেও কোনও সদুত্তর থাকে না। স্বাভাবিকভাবেই ক্ষোভ তো জন্মাবেই।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?