AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train: পুরী যাওয়ার ট্রেনে সাংঘাতিক ঘটনা, শিশু কোলে বসে থাকা মহিলার সাইড ব্যাগটা খুলতেই চোখ কপালে

Malda: মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম, সামিনা খাতুন। স্বামীর নাম হজরত আলি। স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে মহিলা কামাক্ষ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিলেন।

Train: পুরী যাওয়ার ট্রেনে সাংঘাতিক ঘটনা, শিশু কোলে বসে থাকা মহিলার সাইড ব্যাগটা খুলতেই চোখ কপালে
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 11:39 AM
Share

মালদহ: শুক্রবারই বালুরঘাট-শিয়ালদহ শাখার ট্রেন থেকে উদ্ধার হয়েছে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। আর এবার রেলের এক মহিলা যাত্রীর কাছে লক্ষ লক্ষ টাকার মাদক পেয়ে তাজ্জব রেল পুলিশ। পুরী যাওয়ার ট্রেনের যাত্রী ছিলেন ওই মহিলা। সন্দেহের বশে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে এল নিষিদ্ধ মাদক।

প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ওই মহিলা যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ডাউন কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্ফতার করেছে মালদহ জিআরপি তথা রেল পুলিশ। পুলিশের কাছে খবর আগে থেকেই ছিল। সেইমতো ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছতেই তল্লাশি চালায় মালদা জিআরপি।

জেনারেল কামরা থেকে ওই মহিলা যাত্রীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের এক শিশুও ছিল। মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ছিল ব্রাউন সুগারের প্যাকেট।

মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম, সামিনা খাতুন। স্বামীর নাম হজরত আলি। স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে মহিলা কামাক্ষ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিলেন। মহিলার বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায়। কামাক্ষ্যা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফরাক্কায় নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫৯৪ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা। তাঁর সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে, তা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
দেবও আছেন তালিকায়, তৃণমূলের সেই ১৯ জনের সই প্রকাশ্যে
দেবও আছেন তালিকায়, তৃণমূলের সেই ১৯ জনের সই প্রকাশ্যে