AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Union Minister Shantanu Thakur: মোদীর সভায় যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়

Shantanu Thakur Convoy Accident: যে গাড়িতে ধাক্কা লেগেছে তাতে শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা ছিলেন বলে জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে ট্রাক্টরের চালকের সঙ্গে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতায় এই বিপত্তি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Union Minister Shantanu Thakur: মোদীর সভায় যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়
কীভাবে ঘটল দুর্ঘটনা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 12:17 PM
Share

মুর্শিদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। কনভয়ের গাড়ির সঙ্গে ধাক্কা ট্রাক্টরের। ধাক্কার তীব্রতায় ট্রাক্টরের সামনের অংশে একেবার দুমরে-মুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কনভয়ে থাকা গাড়িটিও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুরে। 

যে গাড়িতে ধাক্কা লেগেছে তাতে শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা ছিলেন বলে জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে ট্রাক্টরের চালকের সঙ্গে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতায় এই বিপত্তি, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। তবে বরাতজোর রক্ষা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী; তাঁর কোনও চোট-আঘাত লাগেনি। দুর্ঘটনার পরই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নির্বাচনের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এমন দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন তিন জেলায় তিন জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পূর্ব বর্ধমানের কালনায় রয়েছে মোদীর প্রথম সভা। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে রয়েছে মোদীর দ্বিতীয় সভা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রয়েছে তৃতীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কয়েকদিন আগেই শান্তনুর কনভয়ের মতো একই কার্যত একই ছবি দেখা গিয়েছিল অধীর চৌধুরীর কনভয়ে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। কান্দি থেকে নির্বাচনী প্রচার সেড়ে ফিরছিলেন বহরমপুরে। কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। একাধিক নিরাপত্তারক্ষী আহত হন বলে জানা যায়। ওই ঘটনায় রিপোর্টও চেয়ে পাঠায় কমিশন।

Follow Us