AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR: ম্যাচ হেরে পিচকে দুষলেন পাওয়েল, ভুল পরিকল্পনায় ডুবল নাইটরা?

IPL 2026 : বৃহস্পতিবার যেভাবে শেষ ৪ ওভারে লখনৌ নিজেদের দিকে ম্যাচ টেনে এনেছে, তাতে অধিকাংশ সমর্থকই কৃতিত্ব দিচ্ছেন মুকুল চৌধুরীকে। তার আগে পর্যন্ত সবাই আশা করেই নিয়েছিলেন, মরসুমের প্রথম জয় পেতে চলেছে কেকেআর। কিন্তু গ্রিনের ১৯তম ওভারে ১৬ রান আসার পরেই আশা বদলে গিয়েছিল আশঙ্কায়। সেই আশঙ্কাই সত্যি করে দিলেন বছর ২১-এর মুকুল চৌধুরী।

KKR: ম্যাচ হেরে পিচকে দুষলেন পাওয়েল, ভুল পরিকল্পনায় ডুবল নাইটরা?
আর কবে জিতবে কেকেআর?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 12:05 PM
Share

কলকাতা : ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টের কাছে (Lucknow Super Giants) কেকেআর (Kolkata Knight Riders) হেরে গিয়েছে প্রায় দেড় দিন আগে। তবুও, সেই ম্যাচ নিয়ে আলোচনা যেন এখনও কমছে না। ৭ উইকেট পড়ে যাওয়ার পরও যেভাবে অনামী মুকুল চৌধুরী (Mukul Choudhary) একার হাতেই কেকেআর-কে ভ্যানিশ করে দিলেন, সেই নিয়ে চর্চা অব্যাহত। এর মধ্যেই প্রশ্ন উঠছে, ২৫ কোটির গ্রিনকে (Cameron Green) কি এখনও দরকার কেকেআর দলে? অজিঙ্ক রাহানের খারাপ অধিনায়কত্ব আর কতদিন বইতে হবে টিমকে? তবে সবকিছু ছাপিয়ে যেন চর্চায় আসছে ফিন অ্যালেনের উইকেট। আদৌ তিনি আউট ছিলেন নাকি বলটি ৬ ছিল, এই নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা।

ম্যাচের দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের বল হিট করেন অ্যালেন। বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ধরেন দিগ্বেশ রাঠী। এরপর থেকেই বলা হচ্ছে, আদৌ কি দিগ্বেশের ক্যাচ সঠিক ছিল? অনেকের মনে হয়েছে, তাঁর পা বাউন্ডারি লাইনের দড়িতে ঠেকেছে। কিন্তু, আম্পায়ার আউট ঘোষণা করেন অ্যালেনকে। ম্যাচের শেষে রোভম্যান পাওয়েল বললেন,”ওঁর (ফিন অ্যালেন) আউটটা তফাৎ গড়ে দিয়েছে। তবে ও আউট না হলে যে আমরা জিততাম, সেটা বলছি না কিন্তু ওটা হয়ত বড় একটা ভুল।” পাওয়েল কথা বললেন পিচ নিয়েও। তাঁর মতে,”আজকের পিচ রেগুলার উইকেটের মতো ছিল না। ব্যাটিং খুব একটা সহজ ছিল না। বোলাররা সুবিধে পেয়েছে।”

বৃহস্পতিবার যেভাবে শেষ ৪ ওভারে লখনৌ নিজেদের দিকে ম্যাচ টেনে এনেছে, তাতে অধিকাংশ সমর্থকই কৃতিত্ব দিচ্ছেন মুকুল চৌধুরীকে। তার আগে পর্যন্ত সবাই আশা করেই নিয়েছিলেন, মরসুমের প্রথম জয় পেতে চলেছে কেকেআর। কিন্তু গ্রিনের ১৯তম ওভারে ১৬ রান আসার পরেই আশা বদলে গিয়েছিল আশঙ্কায়। সেই আশঙ্কাই সত্যি করে দিলেন বছর ২১-এর মুকুল চৌধুরী। কেকেআর মূলত ডুবেছে নিজেদের ভুল পরিকল্পনা ও ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে রোভম্যান পাওয়েল এসে যতই সাফাই দিন না কেন, তাতে একটুও চিঁড়ে ভিজবে না। উল্টে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার রুতুরাজের চেন্নাইয়ের বিরুদ্ধে নামছেন রাহানেরা। সেই ম্যাচে না জিতলে এই আইপিএল জয়ের চিন্তা কিন্তু অলীক হয়ে ধরা দেবে নাইটদের কাছে।

Follow Us