Woman Death: গলায় ওড়নার দাগ, উধাও বিশেষ বন্ধু, ঘরের মেঝেতে তরুণীকে দেখে চমকে গেলেন ভাড়াটেরা

Woman Death: ভাড়াবাড়িতে রাখার সময় কী পরিচয় বা সম্পর্ক দেখা হচ্ছে না? উঠছে প্রশ্ন। অন্যান্য ভাড়াটেরাও এই ঘটনায় আতঙ্কিত।

Woman Death: গলায় ওড়নার দাগ, উধাও বিশেষ বন্ধু, ঘরের মেঝেতে তরুণীকে দেখে চমকে গেলেন ভাড়াটেরা
এই বাড়িতেই উদ্ধার হয়েছে দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 15, 2024 | 11:39 AM

মুর্শিদাবাদ: বেশ কয়েকমাসে কেটে গিয়েছে, একই বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। একটি ঘরে বিশেষ বন্ধুর সঙ্গে থাকতেন তরুণী। তাঁদের মধ্যে কোনও সমস্যা ছিল কি না, তা টেরও পাননি প্রতিবেশী তথা অন্য ঘরে থাকা ভাড়াটেরা। কিন্তু, শুক্রবার সকালে এমন দৃশ্য দেখতে হবে, তা আঁচও করতে পারেননি তাঁরা। দরজা খোলা, মেঝেতে পড়ে রয়েছে তরুণীর দেহ।

মুর্শিদাবাদের বহরমপুর শহর সংলগ্ন এলাকার ঘটনা। একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার তরুণীর মৃতদেহ। দেহ উদ্ধার হওয়ার সময় আশপাশে দেখা যায়নি তাঁর সঙ্গী তথা ওই বিশেষ বন্ধুকে। ভাড়াটিয়া পরিবারগুলির তরফেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তরুণীর দেহ। ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে তরুণীর দেহ। জানা গিয়েছে, কয়েক মাস ধরে বহরমপুর শহর সংলগ্ন এলাকায় ওই ভাড়া বাড়িতে থাকতেন দুজন। তিনি বেলডাঙার বাসিন্দা। তাঁর পরিচয় বা যুবকের সঙ্গে সম্পর্ক জানতেন না কেউই।

এই ঘটনায় আঙুল উঠেছে তরুণীর বন্ধুর দিকেই। পুলিশ তাঁকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে ও পরে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তরুণীর দেহে গলায় ওড়নার চিহ্ন দেখা গিয়েছে। তবে কীভাবে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us