AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Worker Murder: ভোট মিটতেই চাপড়ায় ‘খুন’ তৃণমূল কর্মী! উদ্ধার ক্ষত বিক্ষত দেহ

Nadia: পরিবারের দাবি, আজ দুপুরে ওই ব্যক্তি বাড়িতেই ছিলেন। তারপর তাঁর কাছে একটি ফোন এসেছিল। সেই ফোন আসার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। শেষে সন্ধেয় চাপড়া থানার দোয়ের বাজার এলাকায় ওই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।

TMC Worker Murder: ভোট মিটতেই চাপড়ায় 'খুন' তৃণমূল কর্মী! উদ্ধার ক্ষত বিক্ষত দেহ
চাপড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 8:01 PM
Share

নদিয়া: সবে ভোটগণনা শেষ হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই রক্ত ঝরল বাংলায়। এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম মোয়েসলেম শেখ (৪৫)। বাড়ি চাপড়া থানার অন্তর্গত হাটরা এলাকায়। পরিবারের দাবি, আজ দুপুরে ওই ব্যক্তি বাড়িতেই ছিলেন। তারপর তাঁর কাছে একটি ফোন এসেছিল। সেই ফোন আসার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। শেষে সন্ধেয় চাপড়া থানার দোয়ের বাজার এলাকায় ওই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল ওই তৃণমূল কর্মীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। তাঁর মাথার পিছনের দিকে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আগামিকাল দেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে খবর। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা তাঁকে ডেকে নিয়ে গেল, কেনই বা খুন করা হল, সে সব বিষয় এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।

মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর দাবি, ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এক ঘণ্টা পরও যখন ফিরছিলেন না, তখন তাঁকে ফোন করার চেষ্টা করেছিলেন স্ত্রী। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। মোবাইল সুইচড অফ হয়ে ছিল। শেষে বিকেলে চাপড়ার দোয়ের বাজার এলাকা থেকে দেহ উদ্ধার হয় তৃণমূল কর্মীর। ওই ব্যক্তির মৃত্যুর জন্য দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছেন মৃতের স্ত্রী। যদিও সব দিকে খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...