AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taherpur: ভরসন্ধ্যায় বাড়িতে ঢুকে গুলি করে খুন, মাস্টারমাইন্ড মহিলা-সহ ৪ জনের যাবজ্জীবন

Taherpur: তদন্ত শুরু করে তাহেরপুর পুলিশ তাহেরপুর নতুন পাড়া থেকে সৌরভ মজুমদার নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মাস্টারমাইন্ড রাসমনি বিশ্বাস নামের এক মহিলাকে বর্ধমান থেকে গ্রেফতার করে পুলিশ।

Taherpur: ভরসন্ধ্যায় বাড়িতে ঢুকে গুলি করে খুন, মাস্টারমাইন্ড মহিলা-সহ ৪ জনের যাবজ্জীবন
তাহেপুরে যুবক খুনে ৪ জনের যাবজ্জীবনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2024 | 4:08 PM
Share

নদিয়া: তাহেরপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনার  ২৩৫ দিনের মধ্যেই মামলার নিষ্পত্তি করে এক মহিলা সহ ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট ফাস্ট ট্রাক আদালত। ফাস্ট ট্রাক কোর্টের বিচারক মনদীপ দাশগুপ্ত দোষীদের যাবজ্জীবন সাজা দেন । সূত্রের খবর, ২০২৩ সালের ৮ ডিসেম্বর তাহেরপুর থানার ডিপ টিউবওয়েল পাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজা ভৌমিক নামে এক ব্যক্তিকে সন্ধ্যায় বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু করে তাহেরপুর পুলিশ তাহেরপুর নতুন পাড়া থেকে সৌরভ মজুমদার নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মাস্টারমাইন্ড রাসমনি বিশ্বাস নামের এক মহিলাকে বর্ধমান থেকে গ্রেফতার করে পুলিশ।

রাসমনিকে জিজ্ঞাসাবাদ করে মহারাষ্ট্র থেকে হৃদয় মণ্ডল ও রাজস্থান থেকে দেবব্রত বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা রাসমনির সঙ্গে মোটা অঙ্কের টাকা নিয়ে ঝামেলা চলছিল ওই ব্যক্তির। আর সেই রাগ থেকেই তিন যুবককে জোগাড় করে রাজা ভৌমিককে খুন করিয়েছেন ওই মহিলা। আর সেই খুনের মামলার মাত্র ৮ মাসের মধ্যেই সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে রানাঘাট ফাস্ট ট্রাক আদালত।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে