AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: মাস্টারকেও জেল খাটিয়েছেন শিবু, সন্দেশখালির বাইরে এখনও…

Shibu Hazra: শিবু হাজরা গ্রেফতার হতেই সন্দেশখালিতে খুশির মেজাজ। কেউ বলছেন বিনামূল্যে চা খাওয়াবেন। কেউ আবার বলছেন, ১০-১২ হাজার মানুষের এই আন্দোলন এতদিনে সফল হল। কারও দাবি, টোটো দেবে বলে ৪০ হাজার টাকা নিয়েছিলেন শিবু। টাকাও দেয়নি, টোটোও না। আরেক মহিলা এই গ্রেফতারির খবর শুনেই বলেন, অনেক জায়গায় মানসিক করা আছে। এবার একে একে সব পুজো দেবেন। 

Sandeshkhali: মাস্টারকেও জেল খাটিয়েছেন শিবু, সন্দেশখালির বাইরে এখনও...
শিবু হাজরা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2024 | 10:02 PM
Share

সন্দেশখালি: শিবু হাজরা গ্রেফতার হতেই সন্দেশখালির মানুষ উচ্ছ্বসিত। এই শিবুর বিরুদ্ধেই জমি কেড়ে নেওয়া থেকে মহিলাদের উপর অত্যাচার এমনকী মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে ফেলে দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। এই শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন সুজয় মণ্ডল। এক রাত জেলে থেকে জামিন পেয়েছেন তিনি। শিবু হাজরার গ্রেফতারির খবর পেয়ে খুশি তিনি।

সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মণ্ডলের কথায়, “শিবু হাজরা গ্রেফতার হয়েছে নিঃসন্দেহে ভাল খবর। আমি নিরপরাধ একজন স্কুল মাস্টার হয়েও সন্দেশখালিতে নেই। শুধুমাত্র শিবুদার কারণে। উনি মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়েছিলেন। তার জন্য গ্রেফতার পর্যন্ত হতে হয়। একদিনের জন্য জেলও খাটি। আমার অপরাধটা কী ছিল? সন্দেশখালির যে সমস্ত মা বোনেরা, আদিবাসী মহিলারা লাঞ্ছিত হয়েছেন তাঁদের পাশে ছিলাম। আর যাদের জমির টাকা দেয়নি, তাদের হয়ে বলে ওদের সামনে আয়নাটা তুলে ধরেছিলাম।”

শিবু হাজরা গ্রেফতার হতেই সন্দেশখালিতে খুশির মেজাজ। কেউ বলছেন বিনামূল্যে চা খাওয়াবেন। কেউ আবার বলছেন, ১০-১২ হাজার মানুষের এই আন্দোলন এতদিনে সফল হল। কারও দাবি, টোটো দেবে বলে ৪০ হাজার টাকা নিয়েছিলেন শিবু। টাকাও দেয়নি, টোটোও না। আরেক মহিলা এই গ্রেফতারির খবর শুনেই বলেন, অনেক জায়গায় মানসিক করা আছে। এবার একে একে সব পুজো দেবেন।

Follow Us