AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: ‘বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর’, মনোজ বর্মাকে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন

Arjun Singh: অর্জুন বলেন, "বিনিত গোয়েলের থেকেও বিপদজনক মনোজ বর্মা। এই মনোজ বর্মা ব্যারাকপুরে চার বছরে থেকে সব ক্রিমিনালদের গুন্ডা বানিয়েছেন। তাঁরা কেউ কাউন্সিলর হয়েছেন, এমএলএ হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। এরা মনোজ বর্মার প্রোডাক্ট।"

Arjun Singh: 'বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর', মনোজ বর্মাকে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন
অর্জুনের সাবধানবাণীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 18, 2024 | 11:40 AM
Share

ব্যারাকপুর: মঙ্গলবারই পদ থেকে সরেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর জায়গায় নতুন সিপি হয়েছেন মনোজ বর্মা। আর কলকাতা পুলিশ নতুন কমিশনার পেতেই এবার জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। একাধিক বিস্ফোরক অভিযোগ শোনা গেল বিজেপি নেতার গলায়। এও জানাতে ভুললেন না, যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও বেশি ভয়ঙ্কর মনোজ বর্মা।

অর্জুন বলেন, “বিনিত গোয়েলের থেকেও বিপদজনক মনোজ বর্মা। এই মনোজ বর্মা ব্যারাকপুরে চার বছরে থেকে সব ক্রিমিনালদের গুন্ডা বানিয়েছেন। তাঁরা কেউ কাউন্সিলর হয়েছেন, এমএলএ হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। এরা মনোজ বর্মার প্রোডাক্ট।” অর্জুন কিন্তু এরপরও থেমে থাকেননি। নতুন সিপিকে ‘অদ্ভুত ক্যারেক্টার’ বলে সম্বোধন করে তিনি বলেন, “উনি সিপিএম জমানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। ২০১৯ সালে ব্যারাকপুরে পুলিশকে দিয়ে দু’জন নিরীহ ছেলেকে গুলি করিয়েছিলেন। তারপর রাত্রিবেলা গুণ্ডা দিয়ে দুই ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছেন। একজনও গ্রেফতার হয়নি।”

প্রাক্তন সাংসদ বলেন, “ব্যারাকপুরকে অপরাধপ্রবণ এলাকা করেছেন মনোজ বর্মা। বিজেপি কর্মী-নেতাদের খুন করায়। ২০২১-এ কতজনকে মনোজ বর্মা মেরেছেন জানেন?” বিজেপি নেতার আক্রমণ বাণ এখানেও থামেনি। এরপর তিনি বলেন, “এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোজ বর্মাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন। এখন ডাক্তাররা বুঝতে পারবেন। ওদের আন্দোলনকে আমি স্যালুট জানাই। ওরা তো বিনীত গোয়েলের পদত্যাগের দাবি রেখেছিল। কাকে নিয়ে এল?”

এরপরই জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে সাবধানবাণী শোনা গেল অর্জুনের গলায়। বললেন, “আমি বলছি সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা। এ ভয়ঙ্কর। বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর। উনি যা রোড রোলার চালাবেন ভাবতেও পারবেন না। কলকাতার হাসপাতাল থেকে আরও টাকা তোলার জায়গা উঠল। আমরা জানি। সবটাই চোখে দেখা।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...