AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: অর্জুনকে ঘিরে গো-ব্যাক স্লোগান, পশ্চাৎদেশে লাঠি মেরে করে তাড়াল পুলিশ

Barrackpore: পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছন পুলিশ বাহিনী। কিআরটি টিমও পৌঁছয় সেখানে। আসে স্পেশ্যাল ফোর্স। আসে কেন্দ্রীয় বাহিনী। এরপর শুরু হয় লাঠিপেটা। কিন্তু তারপরও স্লোগান দিতে থাকেন তাঁরা। কার্যত পশ্চাৎদেশে লাঠিপেটা করে হটিয়ে দেওয়া হয়।

Arjun Singh: অর্জুনকে ঘিরে গো-ব্যাক স্লোগান, পশ্চাৎদেশে লাঠি মেরে করে তাড়াল পুলিশ
লাঠিপেটা করল পুলিশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 3:58 PM
Share

ব্যারাকপুর: নির্বাচন হবে আর ব্যারাকপুরে অশান্তি থাকবে না এমনটা হতে পারে না। লোকসভা ভোটকে কেন্দ্র করে ফের গন্ডগোল ছড়াল ব্যারাকপুরে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কেন্দ্র করে উঠল গো-ব্যাক স্লোগান। ক্ষিপ্ত জনতাকে হটাতে লাঠিপেটা বাহিনীর।

জানা গিয়েছে, টিটাগড় দেশবন্ধু কলোনীতে অর্জুন সিং গণ্ডগোলের খবর পেয়ে যান। এরপর ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর অর্জুন সিং-এর সঙ্গে যাঁরা ছিলেন তাঁরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। দু’পক্ষের গন্ডগোলের জেরে উত্তপ্ত দেশবন্ধু কলোনী।

পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছন পুলিশ বাহিনী। কিআরটি টিমও পৌঁছয় সেখানে। আসে স্পেশ্যাল ফোর্স। আসে কেন্দ্রীয় বাহিনী। এরপর শুরু হয় লাঠিপেটা। কিন্তু তারপরও স্লোগান দিতে থাকেন তাঁরা। কার্যত পশ্চাৎদেশে লাঠিপেটা করে হটিয়ে দেওয়া হয়। এখনও উত্তপ্ত পরিস্থিতি সেখানে। অর্জুন সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দেউলিয়া হয়ে গিয়েছেন। এখানে আমাদের কর্মীদের থাকতে দেওয়া হচ্ছে না। বুথ এজেন্টকে হটিয়ে দেওয়া হচ্ছে।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?