AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hingalganj: ‘মুন্ডু কাটা হবে…শুভেন্দু জনসভা করলেই খবর’, সকাল হতেই গ্রামে পড়ল ঢি

Hingalganj Poster: এই পোস্টার চোখে পড়তেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ জুড়ে ।যদিও যাঁর বিরুদ্ধে এই পোস্টার সেই তরুণ মণ্ডল বলেন, "আমি এই পোস্টার নিয়ে কোনও বিচলিত নয় । হিঙ্গলগঞ্জের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এই নোংরা রাজনীতি করছে।"

Hingalganj: 'মুন্ডু কাটা হবে...শুভেন্দু জনসভা করলেই খবর', সকাল হতেই গ্রামে পড়ল ঢি
এলাকায় শোরগোলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 3:56 PM
Share

উত্তর ২৪ পরগনা:  মুন্ডু কাটা হবে! শুভেন্দু অধিকারী জনসভা করলে খবর হবে। এবার এলাকায় পড়ল পোস্টার। আর তাই ঘিরে জল্পনা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায়। কিন্তু পোস্টার কারা ফেলল? শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  মঙ্গলবার সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকা জুড়ে বেশ কয়েকটি জায়গায় পোস্টার লক্ষ্য করা যায় । তাতে লেখা, “বিজেপি নেতা তরুণ মন্ডলের শিরচ্ছেদ করা হবে, বিজেপি নেতারা সাবধান।” এছাড়া পোস্টার লেখা রয়েছে শুভেন্দু অধিকারী ও রাজ্য নেতার জনসভা হলে খবর রয়েছে।

Poster

এই পোস্টার ঘিরে চাঞ্চল্য

আর এই পোস্টার চোখে পড়তেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ জুড়ে ।যদিও যাঁর বিরুদ্ধে এই পোস্টার সেই তরুণ মণ্ডল বলেন, “আমি এই পোস্টার নিয়ে কোনও বিচলিত নয় । হিঙ্গলগঞ্জের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এই নোংরা রাজনীতি করছে।” তাঁর বক্তব্য, “তবুও ওরা ২০২৬ সালে হিঙ্গলগঞ্জের জিততে পারবে না । ওদের হার নিশ্চিত জেনে ওরা এইসব করছে।”

অন্যদিকে এলাকার দায়িত্বে থাকা তৃণমূল নেতা তুষার মণ্ডল বলেন, “যেসব এলাকায় পোস্টার পড়েছে, ওইসব এলাকায় বিজেপি, দু-একটা ভোট পায় । ওখানে কোনও বিজেপির সংগঠন নেই । কে বা কারা এই পোস্টার মেরেছে জানি না । তবে এই পোস্টার নিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে।”

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী