AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Sahajahan: আরও ফাঁপরে শাহজাহান, বাদ গেল না তাঁর ভাইও, ২ জনের বিরুদ্ধে নতুন করে ফের FIR

Sandeshkhali: শেখ শাহজাহানের নাম প্রথম জড়িয়েছিল রেশন দুর্নীতিতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি গিয়েছিল সন্দেশখালিতে। অভিযোগ, সেই সময় শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের মারধর করেন। তাঁদের গাড়ি ভেঙে দেন। ইডি-র উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছিল।

Sheikh Sahajahan: আরও ফাঁপরে শাহজাহান, বাদ গেল না তাঁর ভাইও, ২ জনের বিরুদ্ধে নতুন করে ফের FIR
শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 10:57 AM
Share

সন্দেশখালি: দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত। ৫ জানুয়ারি ইডি হামলার পর থেকে এখনও অধরা শেখ শাহজাহান। এ দিকে, তাঁর গ্রেফতারির দাবিতে উত্তাল সন্দেশখালি। পথে নেমেছেন গ্রামের মহিলাদের একাংশ। শুধু শাহজাহান নয়, এর পাশাপাশি তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও জমি দখল, বাড়িঘর ভাঙচুরের মতো একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার নতুন করে শেখ শাহজাহানের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

শেখ শাহজাহানের নাম প্রথম জড়িয়েছিল রেশন দুর্নীতিতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি গিয়েছিল সন্দেশখালিতে। অভিযোগ, সেই সময় শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের মারধর করেন। তাঁদের গাড়ি ভেঙে দেন। ইডি-র উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছিল।

তবে এখন সন্দেশখালির পরিস্থিতি আলাদা। উত্তাল সন্দেশখালিকে শান্ত করার জন্য জায়গায় জায়গায় ক্যাম্প বসিয়েছে পুলিশ। সেখানে গিয়ে অভিযোগ জমা দিচ্ছেন সাধারণ মানুষ। গত ১৯ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি দুই মহিলার অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এবার ফের এই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। প্রতিদিন নতুন করে অভিযোগ জমা পড়ছে। সেগুলো খতিয়ে দেখে নতুন করে কিছু এফআইআর হয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?