AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: কুলটিতে পানীয় জলের তীব্র সঙ্কট, পথে বসলেন বিধায়ক

Asansol: জলের সঙ্কট রয়েছে যে এলাকায় পৌরনিগমের পক্ষ থেকে বেশি বেশি করে জলের ট্যাঙ্ক পাঠানো হতো। এখন সেইসব এলাকায় পর্যাপ্ত পরিমাণে জলের ট্যাঙ্ক যাচ্ছে না। এমনকি যে এলাকায় টাইমকল রয়েছে, যদি আগে এক ঘণ্টা জল পড়তো, তা এখন ১৫ থেকে ২০ মিনিটে এসে দাঁড়িয়েছে।

Asansol: কুলটিতে পানীয় জলের তীব্র সঙ্কট, পথে বসলেন বিধায়ক
কুলটিতে জলের সমস্যাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2024 | 1:01 PM
Share

আসানসোল : তীব্র পানীয় জলের সঙ্কট কুলটিতে। পানীয় জলের দাবিতে কুলটির বাসিন্দাদের সঙ্গে নিয়ে পথ অবরোধে বসলেন কুলটির বিজেপি বিধায়ক চিকিৎসক অজয় পোদ্দার। তবে কোনও ঝান্ডা ব্যানার ছাড়াই বরাকর বাজার এলাকায় রাস্তার ওপর ধরনা অবস্থানে বসেন তিনি। এরফলে আসানসোল বরাকর জি টি রোড অবরুদ্ধ হয়। অভিযোগ নিয়মিত পানীয় জলের পরিষেবা পাচ্ছে না কুলটিবাসী। বিশেষ করে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর পানীয় জলের সঙ্কট আরও বেড়েছে কুলটি বিধানসভা এলাকায়।

জলের সঙ্কট রয়েছে যে এলাকায় পৌরনিগমের পক্ষ থেকে বেশি বেশি করে জলের ট্যাঙ্ক পাঠানো হতো। এখন সেইসব এলাকায় পর্যাপ্ত পরিমাণে জলের ট্যাঙ্ক যাচ্ছে না। এমনকি যে এলাকায় টাইমকল রয়েছে, যদি আগে এক ঘণ্টা জল পড়তো, তা এখন ১৫ থেকে ২০ মিনিটে এসে দাঁড়িয়েছে।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর এই সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ। এর আগে কুলটি বিধানসভার আসানসোল পৌরনিগমের ৬৬ নম্বর ও ১০৩ নম্বর ওয়ার্ডে একই অভিযোগ তুলে পথ অবরোধ হয়েছিল। এবার সার্বিকভাবে কুলটি জুড়ে জল সঙ্কটের অভিযোগ তুলছেন বিধায়ক। বিধায়কের আরও অভিযোগ বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়েছে পুরনিগম থেকে। কিন্তু সেখানে জল পড়ে না। কেন্দ্রীয় টাকা দিয়েছে তবুও জল প্রকল্পের পরিকাঠামো এখনও তৈরি হয়নি। অবিলম্বে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার দাবি ওঠে এদিন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?