AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire: পরিত্যক্ত গাড়িতে আগুন, পানাগড়ে ঝলসে গেল ৪ শিশু

Fire: আগুন লাগার পরই চীৎকার করতে থাকে চার শিশু। সেই আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা কোনও রকমে গাড়ি থেকে চার শিশুকে বের করেন।

Fire: পরিত্যক্ত গাড়িতে আগুন, পানাগড়ে ঝলসে গেল ৪ শিশু
ঝলসে গেল গাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 5:25 PM
Share

পানাগড়: খেলতে গিয়ে ঝলসে গেল ৪ শিশু। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন লেগে যায়। ভিতরে তখন খেলা করছিল চার শিশু। আর তাতেই দগ্ধ হয় তারা। রীতিমতো চিৎকার করতে শুরু করে। কোনও ক্রমে তাদের উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আসলে পশ্চিম বর্ধমানের পানাগড়ে পুরনো গাড়ির যন্ত্রাংশের বাজার রয়েছে। সেই কারণে এই এলাকায় অনেক জায়গায় গাড়ি ফেলে রাখা হয়। তেমনভাবেই একটি গাড়ি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। তার মধ্যেই খেলছিল শিশুরা। হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা শিশুদের আর্তনাদ শুনে ছুটে যান। তাঁরাই গাড়ি থেকে বের করেন শিশুদের। দুজন কোনও ভাবে অগ্নিদগ্ধ অবস্থায় বের হতে পারলেও বাকি দু’জন বাইরে বেরতে পারেনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে ঘটনাটি ঘটে।

চার শিশুর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনেরই বয়স সাত-এর কম। তাই চিকিৎসকরাও এই ঘটনায় উদ্বিগ্ন।

ভিতরে কোনও বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। ফরেনসিক সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে খতিয়ে দেখবেন। ঘটনার তদন্ত করছে কাঁকসা থানার পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?